আশুলিয়ায় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ শীর্ষ সন্ত্রাসী আফজাল হোসেন গ্রেফতার

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া গাজিরচট এলাকায় বিশেষ অভিযানে অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) ভোররাত সাড়ে ৩টার দিকে আশুলিয়া থানাধীন মধ্য গাজীরচট এলাকার এবাদুল্লাহ মসজিদ মাদ্রাসা রোডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ আফজাল হোসেন (৪৭)। তিনি আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ জাহিদুল ইসলামের তত্ত্বাবধানে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে আসামীর কাছ থেকে একটি বিদেশি রিভলভার, একটি ওয়ান শটার গান, দুই রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে পলাতক সহযোগীদের ফেলে যাওয়া ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো ছোরা ও কুড়ালসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে সহযোগীদের নিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও আধিপত্য বিস্তার করে আসছিলেন।
পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ দেশের বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *