ঢাকা প্রতিনিধি, জনপদের খবর: সপ্তাহের ভিন্ন ভিন্ন দিনে রাজধানীর বিভিন্ন এলাকার দোকানপাট ও মার্কেটের সাপ্তাহিক ছুটি নির্ধারিত থাকে। অনেক সময় প্রয়োজনীয় কেনাকাটা করতে গন্তব্যে গিয়ে ক্রেতাদের দেখা যায় সেদিন ওই এলাকার মার্কেট বন্ধ রয়েছে। ক্রেতা ও সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে জেনে নেওয়া জরুরি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার কোন কোন এলাকা এবং মার্কেট বন্ধ থাকবে।
বৃহস্পতিবার যেসব এলাকার দোকানপাট বন্ধ রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকার দোকানপাট বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটির আওতায় বন্ধ থাকে। এর মধ্যে রয়েছে মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ এবং শাজাহানপুর। এ ছাড়া মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর-১, মিরপুর স্টেডিয়াম ও চিড়িয়াখানা এলাকার দোকানপাটও বন্ধ থাকবে।
পাশাপাশি টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরাপুল ও পল্টন এলাকার দোকানপাট বন্ধ রাখা হয়। তালিকায় আরও আছে মতিঝিল, টিকাটুলী, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশু পার্ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।
বন্ধ থাকবে যেসব মার্কেট এলাকাভিত্তিক দোকানপাটের পাশাপাশি বৃহস্পতিবার রাজধানীর বহু নামীদামী মার্কেট ও শপিং কমপ্লেক্স বন্ধ থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— শাহ্ আলী সুপার মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলি গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস এবং সিটি হার্ট।
এ ছাড়া বন্ধ থাকবে মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মিরপুর মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার কো-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স ও জোনাকি সুপার মার্কেট। একই দিনে বন্ধ থাকবে গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট, আজিজ কো-অপারেটিভ মার্কেট এবং সাকুরা মার্কেট।
তথ্যসূত্র: ঢাকা প্রতিনিধি / অনলাইন ডেস্ক




















