জনপদের খবর ডেস্ক: ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও পারস্পরিক বোঝাপড়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। নাহিদ ইসলাম জানান, আলোচনায় প্রধানমন্ত্রী তাঁর নিজস্ব অবস্থান থেকে উদ্বেগের বিষয়গুলো তুলে ধরেন এবং ফ্যাসিবাদ ও জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
চলমান পরিস্থিতি উত্তরণ ও রাজনৈতিক ঐক্য প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকের আলোচ্য বিষয় তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাসের প্রেক্ষাপটে দেশকে কীভাবে এই পরিস্থিতি থেকে উত্তরণ করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি জাতীয় স্বার্থে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়েও মতবিনিময় হয়।
সংস্কার, বিচার ও সার্বভৌমত্বের অগ্রাধিকার বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, যেকোনো ঐক্য বা জুলাই ঐক্যের ক্ষেত্রে অবশ্যই রাষ্ট্র সংস্কার, ন্যায়বিচার এবং দেশের সার্বভৌমত্বকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, চলমান ঐক্য প্রক্রিয়ায় সংস্কার যেন একটি মূল এজেন্ডা হিসেবে থাকে, বৈঠকে এনসিপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে সেই আহ্বান জানানো হয়েছে।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট প্রতিনিধি / অনলাইন ডেস্ক





















