
দিনের তিন সময়ে নামাজ আদায় করা নিষিদ্ধ:
- ১. সূর্যোদয়ের সময়।
- ২. দ্বিপ্রহর ঠিক দুপুরের সময়।
- ৩. সূর্যাস্তের সময়। (তবে ওই দিনের আসরের নামাজ না পড়া হলে সূর্যাস্তের সময় পড়লেও আদায় হয়ে যাবে)
উকবা ইবনে আমির জুহানী (রা.) বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়সাাল্লাম) তিন সময়ে নামাজ আদায় এবং মৃত ব্যক্তিকে কবরস্থ করতে আমাদের নিষেধ করতেন, সূর্য যখন আলোকজ্জ্বল হয়ে উদয় হতে থাকে তখন থেকে পরিষ্কারভাবে ওপরে না ওঠা পর্যন্ত, সূর্য ঠিক মধ্যাকাশে থাকে তখন থেকে ঢলে না পড়া পর্যন্ত এবং সূর্য অস্ত যাওয়া শুরু হলে, সম্পূর্ণরূপে অস্তমিত হওয়া পর্যন্ত। (সহিহ মুসলিম: ৮৩১)