জাতীয় সংসদের অধিবেশন পুনরায় শুরু

দৈনিক কালান্তর
প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

ঢাকা: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টা ২ মিনিটে অধিবেশন শুরু হয়।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে দিনের কার্যক্রমের সূচনা করা হয়।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল, প্রশ্নোত্তর পর্ব এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলমান অধিবেশনকে কেন্দ্র করে সংসদে গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *