কেনাকাটার আগে জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য

জনপদের খবর
প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় সপ্তাহের নির্দিষ্ট দিনগুলোতে বিভিন্ন মার্কেট বন্ধ থাকে। এরই ধারাবাহিকতায় বুধবারও রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ মার্কেট ও এলাকার দোকানপাট বন্ধ রয়েছে। তাই কেনাকাটার পরিকল্পনা করার আগে এসব তথ্য জানা জরুরি।
যেসব এলাকায় দোকানপাট বন্ধ
বুধবার বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১ ও ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ থাকে।
যেসব মার্কেট বন্ধ
এদিন রাজধানীর বেশ কিছু জনপ্রিয় মার্কেটও বন্ধ থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য—
যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স এবং মাসকট প্লাজা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাপ্তাহিক বন্ধের এই নিয়ম মেনে চলায় ব্যবসায়িক কার্যক্রমে শৃঙ্খলা বজায় থাকে। তবে ভোগান্তি এড়াতে ক্রেতাদের আগেভাগে পরিকল্পনা করে কেনাকাটা করার পরামর্শ দেওয়া হয়েছে।