আশুলিয়ায় ১০৫ লিটার চোলাই মদসহ ৪ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০৫ লিটার চোলাই মদসহ পেশাদার ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চোলাই মদ তৈরীর সরঞ্জামাদিসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬ইং) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার খেজুর বাগান এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- খাগড়াছড়ি জেলার পানছাড়ি থানার নোরাপাড়া এলাকার মৃত সুকাময় চাকমার ছেলে সোপান চাকমা (৩০), আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ শাহীন আলম (৪০), সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার মাহমুদপুর এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মোঃ টিটন মিয়া(২৮) ও রাজশাহী জেলার বাগমারা থানার রাম গুইয়া এলাকার মৃত কাছু মন্ডলের ছেলে মোঃ আলীম (৩০)। ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার খেজুর বাগান এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য চোলাই মদ তৈরীসহ ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০৫ লিটার চোলাই মদসহ পেশাদার ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় চোলাই মদ তৈরীর সরঞ্জামাদিসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *