কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন


কেরানীগঞ্জ-এর কদমতলী গোলচত্বর এলাকায় একটি গ্যাস লাইটার কারখানায় আগুন লাগে শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১০ মিনিটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা রোজিনা আক্তার জানান, আগুনের কারণ, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১০ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রোজিনা আক্তার। রোজিনা আক্তার বলেন, কেরানীগঞ্জের একটি টিনশেড গ্যাস লাইটার তৈরির কারখানায় আগুনের ঘটনা ঘটে। আজ দুপুর ১টা ১০ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ১টা ১৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *