জিলকদ মাসের চাঁদ দেখতে কাল বৈঠক

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায় বায়তুল মোকাররমে

জনপদের খবর
প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার: হিজরি ১৪৪৭ সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল শনিবার (১৮ এপ্রিল) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ৬টায় এ সভা শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

সভায় দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার তথ্য সংগ্রহ করে জিলকদ মাসের তারিখ নির্ধারণ করা হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও জিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা নির্ধারিত ফোন নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে। নম্বরগুলো হলো—০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭। এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও (ইউএনও) বিষয়টি জানানো যাবে।

প্রতি বছর হিজরি মাসের সূচনা নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *