ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার

ডিবি পুলিশের পৃথক অভিযানে
ডিবি পুলিশের পৃথক অভিযানে

হেলাল শেখঃ ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য এবং কিশোর গ্যাংয়ের ৩ সদস্যসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার (৪ এপ্রিল ২০২৬) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ধামরাই থানার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় তথ্য-প্রযুক্তির সহায়তা ও বিশেষ কৌশল প্রয়োগ করে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ১. আঃ বারেক (৪৭), পিতা: এছামদ্দিন ২. মোঃ রিপন মিয়া সাইফুল (৩৩), পিতা: মোঃ কফিল উদ্দিন অন্যদিকে, একই দিন রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানার বাগবাড়ি ইউসুফ মার্কেট এলাকা থেকে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ রাসেল আহমেদ (৩৪), পিতা: মৃত আব্দুল আলীম মোঃ আইয়ুব আলী (২৩), পিতা: মোঃ রাজ্জাক, মোঃ রাফিজুল ইসলাম রকি (২২), পিতা: মোঃ জসীম উদ্দিন। পুলিশ জানায়, গ্রেফতারকৃত প্রথম দুই আসামির বিরুদ্ধে সাভার, আশুলিয়া, মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। এর মধ্যে আঃ বারেকের বিরুদ্ধে ৮টি এবং রিপন মিয়া সাইফুলের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে। ধৃত আসামিদের বিরুদ্ধে ধামরাই থানার মামলা নং-০৫ (ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড) এবং সাভার থানার মামলা নং-৬১, তারিখ ২২/১২/২০২৫ অনুযায়ী গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঢাকা জেলা পুলিশ সুপার এসপি মিজানুর রহমান জানান, অপরাধী যেইহোক কাউকে ছাড় দেয়া হবে না, পুলিশের অভিযান চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *