
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী ও জাবাল ই নূর ইসলামিয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মুহাম্মদ আবুল কাশেম পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীসহ সকলকে ১৪৩৩ বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। পুরনো বছরের সকল দুঃখ-গ্লানি ভুলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করেন এবং সবাইকে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য ধারণ করে সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।