নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা

জ্বালানি সংকটে দেশের অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তারেক রহমান-এর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে তারা নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, সৌরবিদ্যুতে সরকারি সহায়তা, ই-ভিসা চালু, ঋণের সুদ কমানো ও কর ব্যবস্থার সংস্কারের দাবি জানান।

এছাড়া রপ্তানি সহজ করা, লাইসেন্স প্রক্রিয়া সরল করা এবং গভীর সমুদ্রবন্দর চালুর কথাও উঠে আসে। ব্যবসায়ীদের সমস্যাগুলো সরকার নোট নিয়েছে—কিছু সমাধান হয়েছে, বাকিগুলো আলোচনার মাধ্যমে সমাধান হবে।
আমির খসরু আরও বলেন, ব্যাংক ঋণের সুদহার কমানো, এনবিআর সংস্কার এবং নির্দিষ্ট ব্যবসায়ীদের ওপর করের বোঝা না চাপিয়ে করের আওতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন তারা। অর্থমন্ত্রী বলেন, মাঝারি উদ্যোক্তাদের রপ্তানিতে উৎসাহিত করতে লাইসেন্সপ্রাপ্তি সহজীকরণ এবং আমদানি-রপ্তানি ও বাণিজ্যে গতি আনতে গভীর সমুদ্রবন্দর চালুর আহ্বান জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *