ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান

জনপদের খবর
প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় ডা. শফিকুর রহমান বলেন, সময়ের ধারাবাহিকতায় আরেকটি বাংলা নববর্ষ আমাদের দুয়ারে উপস্থিত হয়েছে। এবারের নববর্ষ জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সাক্ষী হয়ে এসেছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি দেশ-বিদেশে অবস্থানরত সব বাংলাদেশিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে একটি পরিবর্তিত ও গণমুখী বাংলাদেশ গড়ে তোলাই হোক সবার অঙ্গীকার।
বিবৃতিতে তিনি আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি এবং মানবিক সমাজ গঠনের লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
শেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনায় মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করেন তিনি।