ভাঙ্গায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

দৈনিক কালান্তর
প্রকাশিত: বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি শেখ লাল চাঁনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

মামলার বিবরণ অনুযায়ী, গত শনিবার রাতে ভুক্তভোগী কিশোরীর বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত লাল চাঁন এ ঘটনা ঘটায়। পরে রবিবার রাতে কিশোরীর মা বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা দায়ের করেন।

এরপর সোমবার চিকিৎসা পরীক্ষার জন্য ভুক্তভোগীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শেখ লাল চাঁন তুজারপুর ইউনিয়নের বাসিন্দা।

ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান বলেন, “প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হবে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *