মার্চে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশে

মার্চে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশে
মার্চে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশে

দৈনিক কালান্তর
প্রকাশিত: সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬

ঢাকা: চলতি বছরের মার্চ মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে বলে জানিয়েছে সরকার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, মার্চ মাসে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৭১ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ১৩ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতির হার উল্লেখযোগ্যভাবে কমেছে।

বিবিএস জানায়, মার্চে খাদ্য মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৪ শতাংশে নেমে এসেছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি সামান্য বেড়ে মার্চে ৯ দশমিক ০৯ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের মাসে ছিল ৯ দশমিক ০১ শতাংশ।

এদিকে গ্রাম ও শহরভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, মার্চে গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭২ শতাংশ, যা শহরের তুলনায় সামান্য বেশি। শহরাঞ্চলে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৮ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, খাদ্যপণ্যের দাম কিছুটা কমায় সার্বিক মূল্যস্ফীতিতে ইতিবাচক প্রভাব পড়েছে। তবে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি অব্যাহত থাকায় সামগ্রিক পরিস্থিতি এখনও পুরোপুরি স্বস্তিদায়ক নয়।

অর্থনীতিবিদদের মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বাজার ব্যবস্থাপনা জোরদার এবং সরবরাহ ব্যবস্থার উন্নয়ন জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *