মোরেলগঞ্জে ‘সেলিমাবাদ থানা’ বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা

দৈনিক কালান্তর
প্রকাশিত: বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুচি নদীর উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ‘সেলিমাবাদ থানা’ বাস্তবায়নের দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেল ৩টায় আয়োজিত এ সভায় বিভিন্ন ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও থানা বাস্তবায়ন কমিটির সদস্যরা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন থানা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখা নজরুল ইসলাম কাজল, পঞ্চকরণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল হাসান কাজীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মোরেলগঞ্জ থানার অধীনে বর্তমানে ১৬টি ইউনিয়ন রয়েছে, যা একটি থানার মাধ্যমে সুষ্ঠুভাবে পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে পানগুচি নদীঘেরা উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ায় সাধারণ মানুষকে থানাসংক্রান্ত সেবা পেতে দীর্ঘ ভোগান্তি পোহাতে হচ্ছে।

তারা আরও জানান, প্রায় তিন লাখ মানুষের নিরাপত্তা ও প্রশাসনিক সেবা নিশ্চিত করতে ‘সেলিমাবাদ থানা’ দ্রুত বাস্তবায়ন জরুরি।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ দাবি জোরালোভাবে উপস্থাপন করা হবে এবং থানা প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান জানানো হয়।

স্থানীয়দের মতে, নতুন থানা স্থাপন করা হলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ সার্বিক সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *