
হেলাল শেখঃ দেশবাসী সবাইকে পহেলা বৈশাখ ১৪৩৩ বাংলা নববর্ষের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার আশুলিয়া থানা কমিটির সভাপতি মোঃ ফরিদ মিয়া। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে তিনি সবাইকে হিংসা-বিদ্বেষ ও সকল প্রকার বিভেদ ভুলে গিয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, পহেলা বৈশাখের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন আমরা ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে পরিবার, প্রতিবেশী ও সমাজের সকল মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করি। এ সময় তিনি সকলকে মানবিক মূল্যবোধ জাগ্রত রেখে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং দেশবাসীকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন-“শুভ নববর্ষ”।