আবারও মোহিত সুরির প্রেমের ছবিতে আহান-অনীতা

‘সাইয়ারা’র সাফল্যের পর নতুন গল্পে ফিরছে জনপ্রিয় জুটি

জনপদের খবর
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

বিনোদন ডেস্ক: রোমান্টিক-মিউজিক্যাল চলচ্চিত্র নির্মাণে বলিউডের সফল পরিচালক মোহিত সুরি আবারও ফিরছেন নতুন প্রেমের গল্প নিয়ে। গত বছর তার নির্মিত ‘সাইয়ারা’ ছবির মাধ্যমে দর্শকপ্রিয়তা পাওয়া নবাগত জুটি আহান পাণ্ডে ও অনীতা পড্ডা এবারও তার নতুন ছবিতে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন।

ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, আসন্ন ছবিটিও প্রেমভিত্তিক হলেও ‘সাইয়ারা’র গল্প থেকে একেবারেই ভিন্ন ধাঁচের হবে। প্রযোজনায় থাকছে যশরাজ ফিল্মস।

নির্মাতা মোহিত সুরি বলেন, “আমি সবসময় এমন প্রেমের গল্প বলতে পছন্দ করি, যেখানে আবেগ এতটাই গভীর থাকে যে তা দর্শককে ছুঁয়ে যায়। নতুন ছবিতেও তেমনই একটি গল্প তুলে ধরার চেষ্টা করছি। একই দলের সঙ্গে আবার কাজ করতে পারা আমার জন্য আনন্দের।”

প্রযোজক অক্ষয় বিধানি জানান, “মোহিতের সঙ্গে কাজ করা মানে শুধু সিনেমা বানানো নয়, বরং এমন গল্প খোঁজা যা দীর্ঘদিন দর্শকের মনে থাকে। ‘সাইয়ারা’ আমাদের জন্য তেমনই একটি অভিজ্ঞতা ছিল। এবার আমরা আরও গভীর ও সুন্দর গল্প উপহার দিতে চাই।”

বর্তমানে আহান পাণ্ডে পরিচালক আলী আব্বাস জাফরের একটি ছবিতে কাজ করছেন, যেখানে তাকে গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে। সেই ছবির শুটিং শেষ হলে আগামী আগস্ট নাগাদ মোহিত সুরির নতুন ছবির কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

‘সাইয়ারা’র পর আবারও এই জুটিকে বড় পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *