
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া রবিউল ভুঁইয়ার বাড়ির ভাড়াটিয়া মকছেদ মিয়ার ছেলে শাওন নামের এক কিশোর কর্তৃক ৮ বছরের এক শিশু মেয়ে ধর্ষণের অভিযোগঃ আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রাশেদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ধর্ষণকারীকে আটক করেছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬ইং) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আশুলিয়ার জামগড়া রবিউল ভুঁইয়ার বাড়িতে এই ভিকটিম শিশুর ধর্ষণের ঘটনা ঘটে, এরপর সঙ্গে সঙ্গে পুলিশকে জানায় ভুক্তভোগী পরিবার। মাত্র তিন ঘন্টার মধ্যে আশুলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই চাঞ্চল্যকর ঘটনায় পুলিশ অতি দ্রুত ধর্ষণকারীকে গ্রেফতার করায় প্রশংসায় ভাসছেন জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রাশেদ।