তাড়াশে ২৫ অসচ্ছল নারীর হাতে সেলাই মেশিন

স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন উপকারভোগীরা

জনপদের খবর
প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি: অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ২৫ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। বৃহস্পতিবার বিকেলে তাড়াশ উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন তুলে দেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও দেশবরেণ্য কথাশিল্পী ইমদাদুল হক মিলন।

সেলাই মেশিন পেয়ে উপকারভোগী নারীরা কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, আগে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এরপর বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। এই মেশিন ব্যবহার করে আয় করে পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন তারা।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান বলেন, “এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এতে করে নারীরা স্বাবলম্বী হবে এবং তাদের পরিবারও উপকৃত হবে।” তিনি বসুন্ধরা গ্রুপকে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে ইমদাদুল হক মিলন বলেন, “বসুন্ধরা শুভসংঘ সব সময় মানুষের পাশে রয়েছে। অসচ্ছল নারীদের স্বাবলম্বী করা আমাদের অন্যতম লক্ষ্য।” তিনি জানান, সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে এই কার্যক্রম চলবে।


লালমাইয়ে হামমুক্ত জনপদ গড়তে সেমিনার

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের স্বাস্থ্যসচেতন করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শাখার সভাপতি ডেন্টিস্ট মফিজুল ইসলাম মুন্নার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এনামুল হক।


ঢাকা কলেজে মাদকবিরোধী প্রীতি ক্রিকেট ম্যাচ

তরুণদের মাদকমুক্ত রাখতে ঢাকা কলেজে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলার মাধ্যমে সচেতনতা তৈরির লক্ষ্যে এই আয়োজন করা হয়।


শুভসংঘের বর্ষবরণে রঙিন আয়োজন

ইডেন মহিলা কলেজে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বর্ণিল বর্ষবরণ উৎসব উদযাপিত হয়েছে। নাচ, গান ও সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষার্থীরা নতুন বছরকে বরণ করে নেয়।

খাগড়াছড়িতে শিশুদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়। আর পিরোজপুরের স্বরূপকাঠিতে নাচ, গান, আবৃত্তি ও বৈশাখী মেলার মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়।

বসুন্ধরা শুভসংঘের এসব উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *