ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বগুড়ায় ফল ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে রেহানা ফলমন্ডির ব্যবসায়ীদের মানববন্ধন প্রতিটি বিভাগীয় শহরে ‘আই ব্যাংকিং’ জোরদার করা জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত মিস ইউনিভার্স ২০২৬-এর সেরা ৩০-এ জায়গা হয়নি বাংলাদেশের সামিরা খান মাহির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, নিরব বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি ও অস্ত্রবাজির অভিযোগ চলনবিলে বিনা হালে রসুন চাষে ব্যস্ত কৃষকেরা, চাটমোহরে লক্ষ্যমাত্রা ছাড়ানোর আশা গাজীপুরে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশের সাথে সংঘর্ষ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৪১২ জন একনেক সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকার ১০টি প্রকল্প অনুমোদন গোপন ভোটে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ, কার্যকর ডিসেম্বর থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি (বুধবার, ২৫ নভেম্বর ২০২৬)

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবি: সাভার ও আশুলিয়ায় ৪৭ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ

আশুলিয়ায় পোশাক কারখানা বন্ধ

সংবাদ প্রতিবেদন

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি, জনপদের খবর: ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের জেরে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত ৪৭টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে উদ্ভূত পরিস্থিতিতে শ্রম আইনের ১৩(১) ধারায় ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আরও ২৫টি কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে। এছাড়া পাঁচটি কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত থাকলেও উৎপাদনকাজে অংশ না নিয়ে ভেতরে অবস্থান করছেন।

সকালে শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় নির্ধারিত সময়েই শ্রমিকেরা কাজে যোগ দেন। তবে বেশ কয়েকটি কারখানায় শ্রমিকেরা হাজিরা দিয়ে উৎপাদন বন্ধ রাখায় কর্তৃপক্ষ সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।

বন্ধ ও সাধারণ ছুটি ঘোষিত কারখানার তালিকা শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ২২টি কারখানার মধ্যে রয়েছে সুসুকা নিট, রেডিয়ান্স ফ্যাশন, ক্রিস্টাল কম্পোজিট, আউটলেট স্টিচ, গ্রিন লাইফ নিটেক্স, মণ্ডল নিটওয়্যার, হংকুন লেদার কোম্পানি, সাবিহা অ্যাপারেলস, নিট এশিয়া, মেহনাজ স্টাইল অ্যান্ড ক্রাফট, জিম্যাক্স ক্লোথিং, টপ টেক্স সোয়েটার, এ আর জিন্স প্রডিউসার, এফ জি এস ডেনিম ওয়্যার, ফুটস্টেপস বাংলাদেশ, অ্যালায়েন্স নিট কম্পোজিট, এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ, ফ্যাশন ডটকম, হামীম গ্রুপ, আর্টিস্টিক ডিজাইন, এনভয় গ্রুপ ও নেক্সট কালেকশন।

অন্যদিকে শ্রমিক অসন্তোষের কারণে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সাদাতিয়া সোয়েটার, স্টারলিং অ্যাপারেলস, স্টারলিং ক্রিয়েশন, হলিউড গার্মেন্টস, মুন রেডিওয়্যারস, বান্দো ডিজাইন, এ এম ডিজাইন, ইয়াগী বাংলাদেশ, ভার্চুয়াল বটমস, দি রোজ ড্রেসেস, সেতারা গার্মেন্টস, আলপস অ্যাপারেলস, নিউ এইজ গ্রুপ, ফ্যাশন ফোরাম, অনন্ত গার্মেন্টস, অনন্ত স্পোর্টসওয়্যার, ট্রাউজার লাইন, আল-মুসলিম অ্যাপারেলস, ওয়াইপি, কমপ্লিট কম্পোজিট ও উঁচু ফ্যাশনসহ ২৫টি প্রতিষ্ঠানে। এছাড়া দেওয়ান ইদ্রিস রোডের গ্লোরিয়াস সান ফ্যাশন গার্মেন্টসে সাধারণ ছুটি দেওয়া হয়েছে এবং বঙ্গবন্ধু রোডের এম অ্যান্ড এইচ করপোরেশন লিমিটেডে অসন্তোষের খবর পাওয়া গেছে। পাশাপাশি ম্যাংগো টেক্স, ফ্যাশন ফোরাম লিমিটেড, নাঈম নিটওয়্যার, স্টারলিং ক্রিয়েশন ও সাদ ফ্যাশনের শ্রমিকেরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন।

নিশ্চিন্তপুর ও জিরাবোতে উত্তেজনা, তিন নারী শ্রমিক আহত সোমবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর ও জিরাবো এলাকায় শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। বিজিএমইএ-র তথ্য অনুযায়ী, নিউ এইজ গ্রুপের তিনটি প্রতিষ্ঠানে প্রায় ৭ হাজার ৪৪০ জন শ্রমিক কর্মরত রয়েছেন। সকাল ৮টার দিকে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করলেও ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে উৎপাদন বন্ধ রাখেন। সকাল ৮টা ৫০ মিনিটের দিকে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকদের একাংশ কারখানার ১ নম্বর ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও স্লোগান দিতে থাকেন।

একপর্যায়ে সাভার সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী আলিফ পরিবহনের একটি বাস ওই সড়ক দিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের বাগ্‌বিতণ্ডা হয় এবং উত্তেজিত শ্রমিকদের একাংশ বাসটির কাচ ভাঙচুর করে। এ সময় পাশের আল-মুসলিম গার্মেন্টস ও জনরন সোয়েটার কারখানায়ও বিশৃঙ্খলার চেষ্টা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে ছত্রভঙ্গ হতে গিয়ে সিরাতুব নামের এক নারী শ্রমিক মাথায় এবং রেখা ও সুইটি নামের অপর দুই নারী শ্রমিক পায়ে আঘাত পান। স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন আহত তিনজনই বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।

আন্দোলনরত শ্রমিকদের ভাষ্য, ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হলেও নতুন বেতন কাঠামো ঘিরে অনিশ্চয়তা কাটেনি। চাকরি হারানোর শঙ্কায় অনেকে সরাসরি মাঠে না নামলেও শ্রমিকদের ভেতরে ক্ষোভ রয়েছে; সরকার ও মালিকপক্ষ আন্তরিক হলে যৌক্তিক বেতন কাঠামো বাস্তবায়ন সম্ভব বলে তারা মনে করেন।

এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন চলছে। কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও কয়েকটিতে সাধারণ ছুটি থাকলেও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। দু-একটি স্থানে বিশৃঙ্খলার চেষ্টা হলে পুলিশ তা নিয়ন্ত্রণে এনেছে এবং বর্তমানে সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তথ্যসূত্র: সংশ্লিষ্ট প্রতিনিধি / অনলাইন ডেস্ক

মন্তব্য দিন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আরো পড়ুন

বগুড়ায় ফল ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে রেহানা ফলমন্ডির ব্যবসায়ীদের মানববন্ধন

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবি: সাভার ও আশুলিয়ায় ৪৭ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ

Update Time : ০৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬