ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বগুড়ায় ফল ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে রেহানা ফলমন্ডির ব্যবসায়ীদের মানববন্ধন প্রতিটি বিভাগীয় শহরে ‘আই ব্যাংকিং’ জোরদার করা জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত মিস ইউনিভার্স ২০২৬-এর সেরা ৩০-এ জায়গা হয়নি বাংলাদেশের সামিরা খান মাহির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, নিরব বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি ও অস্ত্রবাজির অভিযোগ চলনবিলে বিনা হালে রসুন চাষে ব্যস্ত কৃষকেরা, চাটমোহরে লক্ষ্যমাত্রা ছাড়ানোর আশা গাজীপুরে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশের সাথে সংঘর্ষ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৪১২ জন একনেক সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকার ১০টি প্রকল্প অনুমোদন গোপন ভোটে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ, কার্যকর ডিসেম্বর থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি (বুধবার, ২৫ নভেম্বর ২০২৬)

রাস পূর্ণিমার পুণ্যার্থীবাহী বিকল বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করল কোস্টগার্ড

কোস্টগার্ড ২৯ জনকে উদ্ধার

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি, জনপদের খবর: রাস পূর্ণিমার উৎসবে যোগ দিতে যাওয়া পুণ্যার্থীদের বহনকারী একটি ইঞ্জিন বিকল নৌকা ও তাতে থাকা ২৯ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার (২৩ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২১ নভেম্বর রাত ১১টার দিকে রাস পূর্ণিমা উপলক্ষে ডাংমারি ফরেস্ট অফিস থেকে প্রয়োজনীয় অনুমতিপত্র নিয়ে দুবলার চরের উদ্দেশ্যে রওনা দেয় পুণ্যার্থীবাহী বোটটি। পরদিন ২২ নভেম্বর রাত ৮টার দিকে রূপের গাং সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ বোটটির ইঞ্জিন অচল হয়ে যায় এবং স্রোতের টানে সেটি ভাসতে শুরু করে। এতে যাত্রীদের যাত্রা মাঝপথে আটকে যায় এবং তাঁরা বিপাকে পড়েন।

জরুরি কল ও দ্রুত উদ্ধার অভিযান নদীতে ভাসমান অবস্থায় বিপদের মুখে পড়ে বোটের এক যাত্রী কোস্ট গার্ডের জরুরি হেল্পলাইন নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পাওয়ার পরপরই কোস্ট গার্ড আউটপোস্ট দুবলার একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়।

অভিযান চালিয়ে লইট্টা খালি খাল এলাকা থেকে ইঞ্জিন বিকল বোটসহ ২৯ জন পুণ্যার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

চিকিৎসা, খাবার ও পরবর্তী পদক্ষেপ উদ্ধার হওয়া যাত্রীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় খাবার দেওয়ার পাশাপাশি তাঁদের পরবর্তী গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, সাধারণ মানুষের সেবা ও নিরাপত্তায় কোস্টগার্ড সবসময় প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও এই সেবা কার্যক্রম অব্যাহত রাখা হবে।

তথ্যসূত্র: সংশ্লিষ্ট প্রতিনিধি / অনলাইন ডেস্ক

মন্তব্য দিন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আরো পড়ুন

বগুড়ায় ফল ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে রেহানা ফলমন্ডির ব্যবসায়ীদের মানববন্ধন

রাস পূর্ণিমার পুণ্যার্থীবাহী বিকল বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করল কোস্টগার্ড

Update Time : ১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬