জনপদের খবর ডেস্ক: তৈরি পোশাক খাতের শ্রমিকদের মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শুরু হয়েছে। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সোয়া ৩টায় এই বৈঠক বসে।
সভায় বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব অংশ নিয়েছেন। পাশাপাশি বিশেষজ্ঞ হিসেবে মালিকপক্ষের পক্ষে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিজিএমইএর সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ আমিন রাসেল এবং শ্রমিকপক্ষের পক্ষে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম উপস্থিত রয়েছেন।
বোর্ড গঠন ও পূর্ববর্তী সভার অগ্রগতি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের প্রেক্ষাপটে সরকার গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। এরপর ৪ নভেম্বর বোর্ডের প্রথম বৈঠক হয় এবং ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রাথমিক মজুরি প্রস্তাব জমা দেয়।
গত ১৬ নভেম্বর বোর্ডের তৃতীয় সভা নির্ধারিত থাকলেও মালিকপক্ষের প্রস্তাব দাখিলের ওই বৈঠক কয়েক ঘণ্টা আগে স্থগিত হয়ে যায়। স্থগিত থাকা তৃতীয় সভাটি পরবর্তীতে সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হয়।
নতুন মজুরি প্রস্তাব ও চতুর্থ বৈঠক সোমবারের বৈঠকে মালিকপক্ষ ১৫ হাজার ৮০০ টাকা মজুরির প্রস্তাব দেয়। অপরদিকে শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার প্রস্তাব সংশোধন করে ২২ হাজার টাকা প্রস্তাব উপস্থাপন করে। ওই সভায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় আজ চতুর্থ সভায় বসেছে বোর্ড।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট প্রতিনিধি / অনলাইন ডেস্ক





















