ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বগুড়ায় ফল ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে রেহানা ফলমন্ডির ব্যবসায়ীদের মানববন্ধন প্রতিটি বিভাগীয় শহরে ‘আই ব্যাংকিং’ জোরদার করা জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত মিস ইউনিভার্স ২০২৬-এর সেরা ৩০-এ জায়গা হয়নি বাংলাদেশের সামিরা খান মাহির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, নিরব বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি ও অস্ত্রবাজির অভিযোগ চলনবিলে বিনা হালে রসুন চাষে ব্যস্ত কৃষকেরা, চাটমোহরে লক্ষ্যমাত্রা ছাড়ানোর আশা গাজীপুরে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশের সাথে সংঘর্ষ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৪১২ জন একনেক সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকার ১০টি প্রকল্প অনুমোদন গোপন ভোটে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ, কার্যকর ডিসেম্বর থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি (বুধবার, ২৫ নভেম্বর ২০২৬)

গাজীপুরে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশের সাথে সংঘর্ষ

গাজীপুর শ্রমিক আন্দোলন

জনপদের খবর ডেস্ক: ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। বুধবার সকাল সাড়ে আটটা থেকে শুরু হওয়া এ আন্দোলন চলে দুপুর একটা পর্যন্ত, যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সকাল থেকেই গাজীপুরের টঙ্গী, সালনা ও নাওজোড় এলাকার ক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনকারীদের সরাতে পুলিশ টিয়ারশেল ও বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিকরা কিছুক্ষণ ছত্রভঙ্গ হয়ে আবার মহাসড়কে উঠে অবরোধের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের সরিয়ে দেয়।

কারখানায় ছুটি ও আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান শ্রমিক আন্দোলনের তীব্রতার মুখে আশেপাশের প্রায় ২০ থেকে ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের এসপি মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছেন, আজ সকালে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ এবং ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছিল। তবে দুপুরের পর থেকে পরিবেশ সম্পূর্ণ শান্ত রয়েছে এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

তথ্যসূত্র: সংশ্লিষ্ট প্রতিনিধি / অনলাইন ডেস্ক

মন্তব্য দিন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আরো পড়ুন

বগুড়ায় ফল ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে রেহানা ফলমন্ডির ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশের সাথে সংঘর্ষ

Update Time : ১৫ ঘন্টা আগে