
প্রাইম ব্যাংক পিএলসি ‘ইন্টার্ন’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে স্নাতক বা সমমান ডিগ্রিধারী হতে হবে। কোনো পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন নেই, ফলে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। পাশাপাশি দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
পদের নাম ‘ইন্টার্ন’, তবে পদসংখ্যা নির্ধারিত নয়। চাকরির ধরন ফুল-টাইম এবং নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এবং বয়সের ক্ষেত্রেও নির্দিষ্ট কোনো সীমা উল্লেখ করা হয়নি।