জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

দৈনিক কালান্তর
প্রকাশিত: শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬

ঢাকা: নবনিযুক্ত ১৪ জেলার জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা পরিষদগুলোর কার্যক্রম আরও গতিশীল করা, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবার মান উন্নয়ন এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে প্রশাসকদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হচ্ছে বলেও জানা গেছে।

এতে জেলা পর্যায়ের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, তদারকি জোরদার এবং জনগণের প্রত্যাশা পূরণে করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সূত্র আরও জানায়, দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রশাসকদের এটি প্রথম আনুষ্ঠানিক বৈঠক। ফলে বৈঠকটি প্রশাসনিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *