আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা

দৈনিক আশুলিয়া
দৈনিক আশুলিয়া

দৈনিক কালান্তর
প্রকাশিত: রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬

ঢাকা: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। সর্বশেষ সমন্বয়ে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। একই দিন সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে এবং রবিবারও সারাদেশে এ দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা। এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা রাখা হয়েছে।

এর আগে গত ৩১ মার্চ স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময়ও ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি এবং স্থানীয় বাজারে কাঁচা স্বর্ণের দাম বাড়ার প্রভাবেই দেশের বাজারে ধারাবাহিকভাবে স্বর্ণের দাম বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *