আশুলিয়ার জামগড়ায় পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেফতার

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে জামগড়া পুলিশ ক্যাম্পের পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকালে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রাশেদ এর নেতৃত্বে এবং (এসআই) তালেব এর সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে জামগড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-১. সিয়াম (১৯), পিতা: মো. সাইদ, স্থায়ী ঠিকানা: সোনামুখি, থানা: গোপালপুর, জেলা: টাঙ্গাইল। বর্তমান ঠিকানা: জামগড়া ভুঁইয়া পাড়া (মোতালেব ভূইয়ার বাসার ভাড়াটিয়া)। ২. মো. মিরাজ (২০), পিতা: মো. সাইফুল ইসলাম, স্থায়ী ঠিকানা: বড় বাড়ী, থানা: সিংড়া, জেলা: নাটোর। বর্তমান ঠিকানা: জামগড়া শরীফ মার্কেট, আশুলিয়া, ঢাকা। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে গুলিবর্ষণসহ একাধিক অভিযোগ রয়েছে। এ বিষয়ে জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রাশেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *