স্লো ওভাররেটের কারণে জরিমানায় বিপদে শ্রেয়াস আয়ার

পাঞ্জাব কিংস টানা দুই ম্যাচ জিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও শাস্তির মুখে পড়েছেন অধিনায়ক শ্রেয়াস আয়ার। পরপর দুই ম্যাচে স্লো ওভাররেটের কারণে প্রথমে গুজরাট টাইটান্স-এর বিপক্ষে ১২ লাখ রুপি এবং পরে চেন্নাই সুপার কিংস-এর বিপক্ষে ২৪ লাখ রুপি জরিমানা করা হয় তাকে।

আইপিএলের নিয়ম অনুযায়ী শুধু অধিনায়কই নয়, দলের আরও ১১ জন ক্রিকেটার ও ইমপ্যাক্ট প্লেয়ার প্রিয়াংশ আর্যকেও জরিমানা করা হয়েছে—প্রত্যেককে ৬ লাখ রুপি বা ম্যাচ ফির ২৫ শতাংশ (যেটি কম) দিতে হবে। নতুন নিয়ম অনুযায়ী, আগের মতো নিষেধাজ্ঞা না দিয়ে এখন স্লো ওভাররেটের জন্য আর্থিক জরিমানা ও কিছু বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *