আশুলিয়ায় বিশেষ অভিযানে শুটার রুবেল গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া পুলিশ ক্যাম্পের পুলিশের বিশেষ অভিযানে শুটার হিসেবে পরিচিত মোঃ রুবেল (৩৫) কে বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ রাশেদুজ্জামান ও এসআই মোঃ আবু তালেবের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে এএসআই মোঃ আমিনুর রহমান এবং কনস্টেবল সেলিম, রাব্বি’সহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।

পুলিশ জানায়, আশুলিয়া থানাধীন জামগড়া এলাকার ইস্টার্ন হাউজিং এনভয় গার্মেন্টসের ৩ নম্বর গেটের পেছনে মনিরের দোকানের সামনে রাস্তা থেকে রুবেলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমর থেকে একটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, গত ৭ এপ্রিল ইয়ারপুর ইউনিয়নের রাজা-বাদশা মার্কেট এলাকায় সংঘটিত গুলি বর্ষণের ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত রুবেল মিয়া (৩৫) এর পিতার নাম মোঃ ইউনুছ আলী।

এ ঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *