পঞ্চকরণে রেড ক্রিসেন্ট সোসাইটির দুর্যোগ সচেতনতা বিষয়ক আয়োজন

বাগেরহাট প্রতিনিধি:
-এর উদ্যোগে বাগেরহাট জেলার ২ নং পঞ্চকরণ ইউনিয়নে দুর্যোগ সচেতনতা বিষয়ক একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি সোনাখালি মহাব্বত আলী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে ফটো গান ও ফটো নাটকের মাধ্যমে ঘূর্ণিঝড়, বন্যা ও জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়। এ সময় উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং পঞ্চকরণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল হাসান কাজী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং পুটিখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান শিকদার।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পূর্বপ্রস্তুতি ও সচেতনতার কোনো বিকল্প নেই। এ ধরনের কার্যক্রম সাধারণ মানুষের জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দীর্ঘদিন ধরে পঞ্চকরণ ইউনিয়নে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থাটি দুর্যোগ সচেতনতা বৃদ্ধি, গ্রামীণ উন্নয়ন এবং দরিদ্র মানুষের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *