ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বগুড়ায় ফল ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে রেহানা ফলমন্ডির ব্যবসায়ীদের মানববন্ধন প্রতিটি বিভাগীয় শহরে ‘আই ব্যাংকিং’ জোরদার করা জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত মিস ইউনিভার্স ২০২৬-এর সেরা ৩০-এ জায়গা হয়নি বাংলাদেশের সামিরা খান মাহির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, নিরব বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি ও অস্ত্রবাজির অভিযোগ চলনবিলে বিনা হালে রসুন চাষে ব্যস্ত কৃষকেরা, চাটমোহরে লক্ষ্যমাত্রা ছাড়ানোর আশা গাজীপুরে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশের সাথে সংঘর্ষ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৪১২ জন একনেক সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকার ১০টি প্রকল্প অনুমোদন গোপন ভোটে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ, কার্যকর ডিসেম্বর থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি (বুধবার, ২৫ নভেম্বর ২০২৬)

সর্বকালের সেরা ১০০ সিনেমার তারকার তালিকায় শাহরুখ খান, পেছনে ফেললেন হলিউডের বড় তারকাদের

শাহরুখ খান

জনপদের খবর ডেস্ক: বিশ্ব চলচ্চিত্রে সর্বকালের সেরা ১০০ জন তারকার তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। খ্যাতনামা আন্তর্জাতিক বিনোদন সাময়িকী ‘ভ্যারাইটি’ প্রকাশিত এই তালিকায় তাঁর অবস্থান ৯২তম। বিশেষত্ব হলো, এই তালিকায় একমাত্র ভারতীয় তারকা হিসেবে স্থান পেয়েছেন তিনি এবং পেছনে ফেলেছেন জোয়াকিন ফিনিক্স, এমা স্টোন ও জেন্ডায়ার মতো পরিচিত হলিউড অভিনয়শিল্পীদের।

হলিউড তারকাদের ছাড়িয়ে শীর্ষ সাতে ‘১০০ গ্রেটেস্ট মুভি স্টারস অব অল টাইম’ শিরোনামে সাম্প্রতিক সময়ে এই তালিকা প্রকাশ করে ভ্যারাইটি। চার দশকের দীর্ঘ অভিনয়যাত্রা, পর্দায় অনন্য উপস্থিতি এবং দর্শকদের হৃদয়ে দীর্ঘস্থায়ী প্রভাবের স্বীকৃতিস্বরূপ শাহরুখকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

তালিকায় শাহরুখের ঠিক পরের অবস্থানেই—অর্থাৎ ৯৩ নম্বরে—রয়েছেন ‘জোকার’খ্যাত অভিনেতা জোয়াকিন ফিনিক্স। এ ছাড়া ৯৪তম স্থানে রয়েছেন এমা স্টোন এবং ৯৮তম স্থানে জায়গা পেয়েছেন জেন্ডায়া। অন্যদিকে তালিকার শীর্ষে রয়েছেন মেরিলিন মনরো; দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন যথাক্রমে হামফ্রে বোগার্ট ও চার্লি চ্যাপলিন। প্রথম দশের অন্য তারকাদের মধ্যে রয়েছেন জ্যাক নিকলসন, ক্যাথরিন হেপবার্ন, সিডনি পোয়াটিয়ে, মার্লন ব্র্যান্ডো, টম ক্রুজ, তোশিরো মিফুনে ও বারব্রা স্ট্রাইস্যান্ড।

‘দেবদাস’ ও শাহরুখের অনন্য যাত্রা শাহরুখকে অন্তর্ভুক্ত করার পেছনে কারণ হিসেবে ভ্যারাইটি তাঁর দীর্ঘ ক্যারিয়ার ও পর্দায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছে। ৪০ বছরের বেশি সময়ে ৯০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। অভিনয়ের ভঙ্গি, পর্দায় বিশাল উপস্থিতি, নাটকীয়তা এবং নিজেকে নিয়ে হাস্যরস করার সহজাত সামর্থ্য তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

শাহরুখের বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রতিনিধি হিসেবে সাময়িকীটি বেছে নিয়েছে ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ চলচ্চিত্রটিকে। নাম ভূমিকায় অভিনীত এই সিনেমায় তাঁর সহশিল্পী ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন, মাধুরী দীক্ষিত, জ্যাকি শ্রফ ও কিরণ খের। বাংলা সাহিত্যের অমর চরিত্র অবলম্বনে নির্মিত এই ছবিটি শাহরুখের ক্যারিয়ারের অন্যতম মাইলফলক হিসেবে পরিচিত।

তথ্যসূত্র: ভ্যারাইটি / বিনোদন ডেস্ক

মন্তব্য দিন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আরো পড়ুন

বগুড়ায় ফল ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে রেহানা ফলমন্ডির ব্যবসায়ীদের মানববন্ধন

সর্বকালের সেরা ১০০ সিনেমার তারকার তালিকায় শাহরুখ খান, পেছনে ফেললেন হলিউডের বড় তারকাদের

Update Time : ০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬