ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বগুড়ায় ফল ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে রেহানা ফলমন্ডির ব্যবসায়ীদের মানববন্ধন প্রতিটি বিভাগীয় শহরে ‘আই ব্যাংকিং’ জোরদার করা জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত মিস ইউনিভার্স ২০২৬-এর সেরা ৩০-এ জায়গা হয়নি বাংলাদেশের সামিরা খান মাহির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, নিরব বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি ও অস্ত্রবাজির অভিযোগ চলনবিলে বিনা হালে রসুন চাষে ব্যস্ত কৃষকেরা, চাটমোহরে লক্ষ্যমাত্রা ছাড়ানোর আশা গাজীপুরে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশের সাথে সংঘর্ষ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৪১২ জন একনেক সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকার ১০টি প্রকল্প অনুমোদন গোপন ভোটে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ, কার্যকর ডিসেম্বর থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি (বুধবার, ২৫ নভেম্বর ২০২৬)

আশুলিয়ায় শিশুকে জীবিত উদ্ধার করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃত্যু

আশুলিয়ায় সেপটিক ট্যাংকের দেয়াল ধস

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার মধ্য গাজীরচট দরগারপাড় এলাকায় পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া এক শিশুকে জীবিত উদ্ধারে এগিয়ে আসার পর প্রাণ হারিয়েছেন মোঃ ছকিনুর ইসলাম (৩০) নামে এক পোশাক শ্রমিক।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, শিশুটিকে জীবিত উদ্ধারের চেষ্টা চলাকালে সেপটিক ট্যাংকের দেয়াল ও পাড় ধসে পড়লে ছকিনুর ইসলাম চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটিকে উদ্ধারের পাশাপাশি উদ্ধার অভিযান পরিচালনা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছিলো।

মন্তব্য দিন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আরো পড়ুন

বগুড়ায় ফল ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে রেহানা ফলমন্ডির ব্যবসায়ীদের মানববন্ধন

আশুলিয়ায় শিশুকে জীবিত উদ্ধার করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃত্যু

Update Time : ০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬