সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়া থানা’র অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম

হেলাল শেখঃ সবাইকে ঈদ-উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলার আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ তরিকুল ইসলাম। তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে অপরাধ দমনে আশুলিয়াবাসীর সার্বিক সহযোগিতা প্রয়োজন। সবাই একসাথে কাজ করলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি সম্ভব হবে।

তিনি আরও বলেন, হিংসা-বিদ্বেষ ও বিবাদ ভুলে গিয়ে সবাই যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়। পুলিশ জনগণের সেবক, তাই জনগণের সহযোগিতা পেলে অপরাধ দমনে পুলিশ আরও কার্যকরভাবে কাজ করতে পারে।
শেষে তিনি দেশবাসীসহ সকলকে আবারও পবিত্র ঈদ-উল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “সবাইকে ঈদ মোবারক”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *