
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-র চট্টগ্রাম উত্তর জেলার অধীন সীতাকুণ্ড উপজেলা শাখার নতুন ৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্বের কমিটি বিলুপ্ত করে এ ঘোষণা দেন মোহাম্মদ আসলাম চৌধুরী।
নতুন কমিটিতে আহ্বায়ক ডা. কমল কদর, সদস্য সচিব মোহাম্মদ মোরছালিন। যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর ও সালামত উল্লাহ, এবং যুগ্ম সদস্য সচিব ফজলুল করিম চৌধূরী।
আসলাম চৌধুরী বলেন, ধাপে ধাপে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন শেষে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি করা হবে এবং অঙ্গ সংগঠনগুলোকে সক্রিয় করা হবে।
নবগঠিত কমিটিতে পুনরায় আহ্বায়ক মনোনীত হয়েছেন ডা. কমল কদর এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন মোহাম্মদ মোরছালিন। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন জহুরুল আলম জহুর এবং সালামত উল্লাহ, যুগ্ম সদস্য সচিব মনোনীত হয়েছেন ফজলুল করিম চৌধূরী।