ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনায় র‍্যাবের অ্যাকশন: রিয়া বাজারে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী আটক খুলনায় নিজ কন্যাকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিলেন মা শিমা মেথিকান্দা স্টেশনের ‘বুবি’ আর হাসবেন না: ৪০ হাজার টাকার জন্য বোবা নারীকে পিটিয়ে হত্যা! শনিবারের এইচএসসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা: চূড়ান্ত সিদ্ধান্ত আজ বিকেল ৪টায় ভারতে প্রবল বৃষ্টি ও পাহাড়ধসে বিপর্যস্ত জনজীবন: একদিনেই প্রাণ গেল ১০ জনের রিজার্ভারে ঢুকছে বন্যার পানি, স্বাস্থ্যঝুঁকি এড়াতে জরুরি সতর্কতা জারি চট্টগ্রাম ওয়াসা’র দেশের সার্বিক বন্যা পরিস্থিতির চরম অবনতি: ৯ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে বইছে ৫ নদীর পানি পার্বত্য চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর তৎপরতা: আটকে পড়া পর্যটক উদ্ধার ও ত্রাণ বিতরণ ব্যাটিং ব্যর্থতার চিরচেনা রূপ: ১৩ রানের হারে জিম্বাবুয়ের কাছে সিরিজ খোয়াল বাংলাদেশ সুরের আকাশে নক্ষত্রপতন: ৭৫ বছর বয়সে চিরবিদায় নিলেন পপ আইকন বনি টাইলার বন্ধ কারখানায় ১০৫০ কোটি টাকার নতুন বিনিয়োগ: তৈরি হবে ৩ হাজার কর্মসংস্থান যুদ্ধবিরতি ভেঙে ইরানে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা, মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা আঘাত ফিতনার এই যুগে ঈমান রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: জুমার মিম্বর থেকে বিশেষ বার্তা পেনাল্টি মিসের হতাশা ভুলে এমবাপ্পের বিশ্বরেকর্ড, মরক্কোকে হারিয়ে সেমিতে ফ্রান্স এমবাপ্পে-দেম্বেলের ঝলক: মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

ঈদে জমজমাট আশুলিয়ার মার্কেট ও ফুটপাত: ক্রেতাদের উপচেপড়া ভিড়ে উৎসবের আমেজ

হেলাল শেখঃ

আশুলিয়া (সাভার): আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকার প্রধান শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়ার তৈরি পোশাক ও প্রসাধন সামগ্রীর বাজারগুলো এখন পুরোপুরি জমে উঠেছে। ঈদের দিন যত ঘনিয়ে আসছে, স্থানীয় মার্কেট ও ফুটপাতগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় ততই বাড়ছে। পোশাক-পরিচ্ছদ থেকে শুরু করে জুতো কিংবা কসমেটিকস—পছন্দের জিনিসটি কিনতে সব শ্রেণি-পেশার মানুষ এখন ব্যস্ত সময় পার করছেন।

গত ৩-৪ দিন ধরে জামগড়ার বিভিন্ন বাজার ও শপিং মল ঘুরে দেখা গেছে, সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত শপিং মলগুলোতে পা ফেলার জায়গা থাকছে না। তৈরি পোশাক কারখানার শ্রমিক অধ্যুষিত এই এলাকায় বিশেষ করে দুপুরের পর এবং সন্ধ্যার দিকে ক্রেতাদের সমাগম ঢলে রূপ নেয়।

শপিং মল থেকে ফুটপাত—সর্বত্রই মানুষের ঢল

জামগড়া এলাকার নামী শপিং মল ‘রূপায়ন ভুঁইয়া এম্পোরিয়াম’, ‘জালাল প্লাজা’ ও ‘নিউ বঙ্গ মার্কেট’সহ বিভিন্ন বিপণিবিতানে ক্রেতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। বাহারি ডিজাইনের জামাকাপড় ও জুতো কিনতে সকাল থেকেই ভিড় করছেন ক্রেতারা। অন্যদিকে, ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতেও নিম্নআয়ের ও মধ্যবিত্ত মানুষের কেনাকাটার ধুম লেগেছে। কম দামে ভালো জিনিস মেলায় অনেক পোশাক শ্রমিক ও সাধারণ মানুষ ফুটপাত থেকে তাদের পছন্দের ঈদের পোশাক কিনছেন।

ব্যবসায়ীরা জানান, ঈদ-উল আজহা মূলত পশুর হাটকেন্দ্রিক হলেও নতুন পোশাকের চাহিদা মোটেও কমেনি। বিশেষ করে নারী ও শিশুদের পোশাক, জুতো ও কসমেটিকস সামগ্রীর বিক্রি এখন তুঙ্গে।

ব্যবসায়ীদের মুখে হাসির ঝিলিক

রূপায়ন ভুঁইয়া এম্পোরিয়াম শপিং মলের পোশাক ব্যবসায়ী শফিকুল ইসলাম তাঁর বিক্রির অভিজ্ঞতা জানিয়ে বলেন, “আমাদের পুরো মার্কেটটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) হওয়ায় তীব্র গরমের মধ্যেও ক্রেতারা বেশ স্বাচ্ছন্দ্যে এখানে কেনাকাটা করতে আসছেন। গত কয়েকদিন ধরে বেচাবিক্রি বেশ ভালো। তবে কেনাকাটার পাশাপাশি মার্কেটের ভেতরে ও সামনের খোলামেলা জায়গায় মানুষের এত ভিড় জমছে যে, দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো পার্কে দর্শনার্থীরা ঘুরতে এসেছেন।”

মার্কেটটির মালিকপক্ষ ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব বকুল ভুঁইয়া বলেন, “অন্যান্য ঈদের তুলনায় এবার কোরবানির ঈদকে ঘিরে ক্রেতাদের উপস্থিতি বেশ সন্তোষজনক দেখা যাচ্ছে। নামী ব্র্যান্ডের দোকানগুলোর পাশাপাশি সাধারণ ও নিম্নআয়ের মানুষের জন্য ফুটপাতের বেচাবিক্রিও চাঙ্গা। আমরা ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছি।”

স্থানীয় সচেতন মহল মনে করছেন, পোশাক কারখানাগুলোর ঈদের ছুটি শুরু হলে এই ভিড় আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে। আশুলিয়ার জামগড়াসহ চারপাশের বিপণিবিতানগুলোতে এই উপচেপড়া ভিড় ও আলোকসজ্জা পুরো শিল্পাঞ্চলে একটি দারুণ উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।

জনপ্রিয় সংবাদ

খুলনায় র‍্যাবের অ্যাকশন: রিয়া বাজারে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী আটক

ঈদে জমজমাট আশুলিয়ার মার্কেট ও ফুটপাত: ক্রেতাদের উপচেপড়া ভিড়ে উৎসবের আমেজ

আপডেট সময় : ০৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬