রামিসা হত্যার বিচারের দাবীতে মানববন্ধনে করে আশুলিয়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ

হেলাল শেখঃ রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংস ভাবে হত্যাকান্ডের শিকার আট বছর বয়সি স্কুলছাত্রী শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ফরিদুল ইসলামসহ অর্ধশতাধিক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে একটি মার্কেটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। তারা কয়েকটি দাবি করেন সরকারের কাছে।

শুক্রবার (২২ মে ২০২৬) বিকেলে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ফরিদুল ইসলাম বলেন, আমাদের
দাবী সমুহঃ ১. শিশু রামিসার হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। ২. সকল শিশু হত্যা, নির্যাতন ও ধর্ষণের ঘটনায় বিশেষ ট্রাইব্যুনালের গঠন করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
৩. শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। ৪. বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত দিনব্যাপী রামিসা হত্যার বিচারের দাবিতে আশুলিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিবাদ সভা ও মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *