ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির অনড় অবস্থানে ব্যর্থ মোড়েলগঞ্জে কথিত মাদক ব্যবসায়ী লিটু শিকদারের শাস্তির দাবিতে উত্তাল রাজপথ, দুই ইউনিয়নের বিশাল মানববন্ধন প্যারাগুয়েকে উড়িয়ে যুক্তরাষ্ট্রের স্বপ্নিল শুরু, প্রথমার্ধেই বালোগুনের জোড়া গোল ঘরের মাঠে ইতিহাস গড়ার স্বপ্নভঙ্গ, বসনিয়ার সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল কানাডা প্রধানমন্ত্রী হিসেবে প্রথম কক্সবাজার সফর আজ: চকরিয়ায় জনসভা ও ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান আজ ১৩ জুন ২০২৬: জেনে নিন ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ও সূর্যোদয়-সূর্যাস্ত বরগুনায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম, গ্রামবাসীর গণপিটুনিতে প্রধান হামলাকারী ‘কালু’ নিহত ঢাকাসহ দেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আত্মঘাতী গোলে শুরুতেই ধাক্কা প্যারাগুয়ের, এগিয়ে থেকে লড়ছে স্বাগতিক যুক্তরাষ্ট্র পিরোজপুরে ফুটবল উন্মাদনা: আর্জেন্টিনা ও ব্রাজিলের পৃথক বর্ণাঢ্য শোভাযাত্রায় শহরজুড়ে উৎসবের আমেজ মাদারীপুরে প্রীতি ফুটবল ম্যাচে মাদারীপুরকে হারিয়ে নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লাব জয়ী জামালপুরে ব্র্যাকের উদ্যোগে খামারিদের মৎস্য চাষ প্রশিক্ষণ ও ৮০ হাজার মাছের পোনা বিতরণ কেন্দুয়ায় ১০ বছরের শি*শু*কে ধ*র্ষ*ণ মামলার প্রধান আসামি আ. রহিম গাজীপুরে গ্রেফতার বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ অনৈতিক, সৎ করদাতাদের প্রতি চরম অন্যায়: সিপিডি ‘পুরস্কার পাচ্ছি অথচ দর্শক চেনে না, এটা কেমন কথা?’—বর্তমান সময়ের অ্যাওয়ার্ড নিয়ে বিস্ফোরক মনিরা মিঠু

তালতলীতে নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মর্মান্তিক মৃ*ত্যু, রক্ষা পেলেন বাবা

তালতলীতে নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু | জনপদের খবর

জনপদের খবর সোমবার, ৮ জুন ২০২৬ | সময়: ০৮:৩৪ এএম

বরগুনা প্রতিনিধি:

বরগুনা: বরগুনার তালতলী উপজেলায় বুড়ীশ্বর নদীতে বাবার সাথে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে অলিউল্লাহ (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃ*ত্যু হয়েছে। গতকাল রবিবার (৭ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়ন এলাকায় নদীর বুকে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত কিশোর অলিউল্লাহ ওই এলাকার বাসিন্দা মো. লোকমান হাকিমের ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, পেশায় মৎস্যজীবী অলিউল্লাহ প্রতিদিনের মতোই গতকাল রবিবার সকালে বাবার সঙ্গে বুড়ীশ্বর নদীতে নৌকায় করে মাছ ধরতে যান। দুপুরের দিকে নদীর মাঝে নৌকার দুই পাশে দাঁড়িয়ে তারা বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ করেই আবহাওয়া বৈরী রূপ নেয় এবং ঝড়-বৃষ্টি শুরু হয়। মুহূর্তের মধ্যেই বিকট শব্দে তাদের নৌকার ওপর বজ্রপাত হয়। বজ্রপাতের সরাসরি আঘাতে অলিউল্লাহ গুরুতর আহত হয়ে নৌকার ওপরই লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চোখের সামনে ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েন বাবা লোকমান হাকিম। তবে অলৌকিকভাবে তিনি অক্ষত অবস্থায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান। পরে খবর পেয়ে আশপাশের লোকজন নদী থেকে নিহতের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। কিশোরের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুহুল আমিন মুন্সি বজ্রপাতে ওই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পাশাপাশি তালতলী থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) মো. শরিফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিহতের খবরটি আমরা পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের সময় সাধারণ মানুষকে বিশেষ করে জেলেদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

জনপ্রিয় সংবাদ

রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির অনড় অবস্থানে ব্যর্থ

তালতলীতে নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মর্মান্তিক মৃ*ত্যু, রক্ষা পেলেন বাবা

আপডেট সময় : ০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬