ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশুলিয়ার জামগড়ার বাসিন্দা জামান ভূঁইয়া আর নেই, সকাল ১০টায় জানাজা সম্পন্ন কুড়িগ্রামে জেলা পর্যায়ের ‘উদ্ভাবনী প্রদর্শনী’ অনুষ্ঠিত, খুদে বিজ্ঞানীদের চমক সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের ‘পুশইন’ ঠেকাতে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, রাতদিন পাহারায় স্থানীয়রাও কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে রোগীকে আটকে মারধরের অভিযোগ নারী চিকিৎসকের বিরুদ্ধে, তদন্ত কমিটি গঠন ঠাকুরগাঁওয়ে বেড়ানোর কথা বলে নিয়ে কি*শো*রী*কে গ*ণ*ধ*র্ষ*ণ, প্রেমিকসহ ৩ যুবক হাতেনাতে গ্রেফতার টেকনাফে কোস্ট গার্ডের বড় সাফল্য: মাটির নিচ থেকে ১০টি গ্রেনেড ও ২৮ রাউন্ড গুলিসহ গাঁজা উদ্ধার কাহারোলে পুলিশের মাদকবিরোধী অভিযান: ১২০ পিস টাপেন্টাডল ও মোটরসাইকেলসহ আটক ১, প্রবাসী স্ত্রীসহ আরও ২ ব্যবসায়ী গ্রেফতার কোটচাঁদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজ শ্যামল বাংলাদেশ গড়ার প্রত্যয় যুদ্ধ ও মূল্যস্ফীতির মাঝেও উল্টো রথ: বিশ্ববাজারে হু হু করে কমছে স্বর্ণের দাম উত্তর ওয়াজিরিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ২১ সন্ত্রাসী নিহত, দাবি পাকিস্তান সেনাবাহিনীর রূপগঞ্জে মহাসড়কের ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের আভাস রূপের রানি ‘নীল লেজ সুঁইচোরা’: প্রজনন মৌসুমে পদ্মার পাড়ে নানান রঙের ডানায় মেলা ছুটির জাবিতে বিশ্বকাপের উত্তাপ, বড় পর্দায় ব্রাজিল-মরক্কো ম্যাচ ঘিরে মেতে উঠল মুক্তমঞ্চ তুরস্ককে স্তব্ধ করে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়, ত্রাতা গোলরক্ষক প্যাট্রিক বিচ ফ্রান্সে জি-৭ সম্মেলনের সাইডলাইনে বৈঠকে বসছেন ট্রাম্প ও মোদি, ইরানের সাথেও চুক্তির আভাস

রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির অনড় অবস্থানে ব্যর্থ

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, ব্যর্থ করল বিজিবি | জনপদের খবর

জনপদের খবর অনলাইন সংস্করণ | ঢাকা

তারিখ: শনিবার, ১৩ জুন ২০২৬ | সময়: সকাল ৯:৫২ টা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত এলাকা দিয়ে ১৫ জন ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর প্রতিরোধ ও তাৎক্ষণিক বাধার মুখে বিএসএফ তাদের সেই অপচেষ্টা থেকে পিছু হটতে বাধ্য হয় এবং ওই ব্যক্তিদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

বিজিবি সূত্র জানায়, গতকাল শুক্রবার (১২ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে রোকনপুর বিওপির (Border Outpost) দায়িত্বপূর্ণ এলাকার মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ২২০/এমপি-এর কাছ দিয়ে এই পুশইনের চেষ্টা চালানো হয়। ভারতের অভ্যন্তর থেকে ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের কোটালপুর ক্যাম্পের সদস্যরা গভীর রাতের আঁধারে ৫টি শিশু, ৮ জন নারী এবং ২ জন পুরুষসহ মোট ১৫ জনকে জোরপূর্বক বাংলাদেশের সীমানায় ঢোকানোর চেষ্টা করে। তবে সীমান্তে নিয়োজিত বিজিবি জোয়ানদের তাৎক্ষণিক, সাহসী ও কার্যকর পদক্ষেপের ফলে বিএসএফের সেই অবৈধ চেষ্টা শুরুতেই ভেস্তে যায়।

সংশ্লিষ্ট সীমান্ত ফাঁড়ির কর্মকর্তারা জানান, অনুপ্রবেশ চেষ্টার পর থেকেই সীমান্তে বিজিবির পক্ষ থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়। বিজিবির এই দৃঢ় অবস্থান ও কঠোর তৎপরতার কারণে আজ শনিবার (১৩ জুন) ভোররাতে বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার ভবানীপুর এলাকা দিয়ে ওই ১৫ জনকে আবার ভারতের ভেতরে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়।

এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে ‘জনপদের খবর’-কে জানান, বিএসএফের যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করতে বিজিবি সবসময় প্রস্তুত। তিনি বলেন, “সীমান্ত পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং বিজিবির পক্ষ থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমান্ত এলাকায় আমাদের সার্বক্ষণিক কঠোর নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তে এ ধরনের যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি বদ্ধপরিকর।”

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ার জামগড়ার বাসিন্দা জামান ভূঁইয়া আর নেই, সকাল ১০টায় জানাজা সম্পন্ন

রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির অনড় অবস্থানে ব্যর্থ

আপডেট সময় : ০৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬