ঢাকা , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন ২০২৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা ‘বেদের মেয়ে জোসনা’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক জনপদের খবর অর্থনৈতিক চাপ সামরিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার স্বীকারোক্তি: আইআরজিসি ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি (২৪ আগস্ট ২০২৬) আশুলিয়ায় প্রতারক ও অপহরণকারী চক্রের দুই নারীসহ ৫ সদস্য আটক নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ বিএফএর: নীতিমালা ভাঙলে ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি মেসির গোলে আশা জাগিয়েও হার: টানা এক মাস জয়হীন ইন্টার মায়ামি আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় জমজমাট নৌকাবাইচ অনুষ্ঠিত ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ায় শেখ হাসিনার পতন হয়েছে: তথ্যমন্ত্রী দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মৌচাকে ফুট ওভারব্রিজের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট পবিত্র জুমার গুরুত্ব, বিশেষ ফজিলত ও হাদিস অনুযায়ী করণীয় আমল

অর্থনৈতিক চাপ সামরিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার স্বীকারোক্তি: আইআরজিসি

মার্কিন অর্থনৈতিক চাপ ওয়াশিংটনের সামরিক ব্যর্থতার স্বীকারোক্তি: ইরান আইআরজিসি | জনপদের খবর

আন্তর্জাতিক ডেস্ক, জনপদের খবর:

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ বৃদ্ধির ঘোষণাকে ওয়াশিংটনের সামরিক ব্যর্থতার প্রকাশ্য স্বীকারোক্তি বলে মন্তব্য করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য প্রকাশ করেছে।

আইআরজিসির মুখপাত্র সরদার মোহেবি বলেন, ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ ও চাপ জোরদারের মাধ্যমে কার্যত সামরিক ময়দানে নিজেদের অক্ষমতাকেই স্বীকার করে নিচ্ছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে তিনি বলেন, সামরিক ক্ষেত্রে সাফল্য থাকলে অর্থনৈতিক যুদ্ধের পথ বেছে নেওয়ার প্রয়োজন হতো না।

তিনি উল্লেখ করেন, এ ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তেহরানের জন্য নতুন কিছু নয়। গত ৪৭ বছর ধরে দেশটির অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত মার্কিন অর্থনৈতিক অবরোধ মোকাবিলা করে টিকে রয়েছে। বর্তমানে ওয়াশিংটনের মূল লক্ষ্য বিশ্বজুড়ে ইরানের বিরুদ্ধে নেতিবাচক জনমত তৈরি করা।

মোহেবি আরও জানান, যুক্তরাষ্ট্রের যেকোনো প্রতিকূল পদক্ষেপ কার্যকরভাবে মোকাবিলার জন্য আইআরজিসির সুনির্দিষ্ট ও দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা রয়েছে। এর আওতায় অর্থনৈতিক যুদ্ধের অভিঘাত সামাল দেওয়ার পাশাপাশি বন্ধুভাবাপন্ন অন্যান্য দেশের সঙ্গে বহুমুখী অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের কাজ চলছে। যুক্তরাষ্ট্রকে এড়িয়ে ইরান ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক লেনদেন পরিচালনা করছে, যার বাস্তব সুফল খুব দ্রুতই স্পষ্ট হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন ২০২৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা

অর্থনৈতিক চাপ সামরিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার স্বীকারোক্তি: আইআরজিসি

আপডেট সময় : ১৪ ঘন্টা আগে