ঢাকা , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন ২০২৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা ‘বেদের মেয়ে জোসনা’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক জনপদের খবর অর্থনৈতিক চাপ সামরিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার স্বীকারোক্তি: আইআরজিসি ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি (২৪ আগস্ট ২০২৬) আশুলিয়ায় প্রতারক ও অপহরণকারী চক্রের দুই নারীসহ ৫ সদস্য আটক নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ বিএফএর: নীতিমালা ভাঙলে ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি মেসির গোলে আশা জাগিয়েও হার: টানা এক মাস জয়হীন ইন্টার মায়ামি আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় জমজমাট নৌকাবাইচ অনুষ্ঠিত ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ায় শেখ হাসিনার পতন হয়েছে: তথ্যমন্ত্রী দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মৌচাকে ফুট ওভারব্রিজের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট পবিত্র জুমার গুরুত্ব, বিশেষ ফজিলত ও হাদিস অনুযায়ী করণীয় আমল

জনপদের খবর

কাশিমপুরে অনুসন্ধানী সাংবাদিকের ওপর হামলা: মূল হোতা কুদ্দুস গ্রেপ্তার, বিক্ষোভ | জনপদের খবর

কাশিমপুর, গাজীপুর | সোমবার, ২৪ আগস্ট ২০২৬ (০৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি)

কাশিমপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সন্ত্রাসী কুদ্দুস গ্রেপ্তার, সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ

হেলাল শেখ,

গাজীপুরের কাশিমপুরে ভূমি অফিসের দালাল চক্রের বিরুদ্ধে তথ্য সংগ্রহের সময় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় গুরুতর আহত হয়েছেন কাশিমপুর প্রেসক্লাবের সভাপতি, ঢাকা প্রেসক্লাবের স্থায়ী সদস্য এবং জ্যেষ্ঠ সাংবাদিক অ্যাডভোকেট আমিনুল ইসলাম ও সহকর্মী সাংবাদিক ইব্রাহিম। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করেছে কাশিমপুর থানা পুলিশ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কাশিমপুর সাবেক ইউনিয়ন পরিষদ ও হাই স্কুল মাঠ সংলগ্ন এলাকায় বিআরএস রেকর্ড ও পর্চা সংক্রান্ত বিষয়ে একটি দালাল চক্রের অনিয়ম ও হয়রানির তথ্য সংগ্রহ করছিলেন সাংবাদিকরা। এ সময় স্থানীয় সুমন পাটোয়ারীর নেতৃত্বাধীন চক্রটি তথ্য সংগ্রহে বাধা দেয় এবং সাংবাদিকদের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হয়। এর কিছুক্ষণ পর প্রায় ১৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা প্রথমে সাংবাদিক ইব্রাহিমকে মারধর শুরু করে। তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে কাশিমপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করা হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে জিরানী সংলগ্ন শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে ভর্তি করান।

ঘটনার পরপরই স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাংবাদিক নেতারা কাশিমপুর থানায় উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির ভাইস চেয়ারম্যান ও ঢাকা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ ফরিদ আহমেদ চিশতী, বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির সাংগঠনিক সম্পাদক কে এম হোসেন মোহাম্মদ রিজভী, সাংবাদিক শিহাব উদ্দীন, সাইদুল, মোশারফ হোসেন, মোঃ শিহাব উদ্দিন সরকার, সরোয়ার শিকদার, সাহাজ উদ্দিন সরকার সুমন, রুহুল আমিন, আল-আমিন মন্ডল, মির্জা আব্বাস সরকার, আব্দুল মালেক, ফাহাদ সরকার, রাশেদ সরকার, মাওলানা নেছার আহমেদ, নূরে আলম জিকু, বাদশা মিয়া, ইমরান তালুকদার, ইব্রাহিম তালুকদার, হুমায়ুন তালুকদার, মহিদুল ইসলাম মিল্টন, মেহেদী হাসান, সবুজ আহমেদ, আবু হানিফ, আব্দুর রহিম, সবুজ আর রহমান, জাহাঙ্গীর আলম, সোহরাব আহমেদ শিশির এবং শেখ শহিদুল মুন্নাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এভাবে নৃশংস হামলা মুক্ত গণমাধ্যমের জন্য বড় হুমকি। ভূমি অফিসের সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক তদন্ত ও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খালিদ জানান, এ ঘটনায় মামলা রুজু হওয়ার পর এজাহারভুক্ত আসামি আব্দুল কুদ্দুসকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্ত সুমন পাটোয়ারীসহ বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) সহ বিভিন্ন মানবাধিকার ও সাংবাদিক সংগঠন এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন ২০২৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা

জনপদের খবর

আপডেট সময় : ৩৯ মিনিট আগে