ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির অনড় অবস্থানে ব্যর্থ মোড়েলগঞ্জে কথিত মাদক ব্যবসায়ী লিটু শিকদারের শাস্তির দাবিতে উত্তাল রাজপথ, দুই ইউনিয়নের বিশাল মানববন্ধন প্যারাগুয়েকে উড়িয়ে যুক্তরাষ্ট্রের স্বপ্নিল শুরু, প্রথমার্ধেই বালোগুনের জোড়া গোল ঘরের মাঠে ইতিহাস গড়ার স্বপ্নভঙ্গ, বসনিয়ার সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল কানাডা প্রধানমন্ত্রী হিসেবে প্রথম কক্সবাজার সফর আজ: চকরিয়ায় জনসভা ও ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান আজ ১৩ জুন ২০২৬: জেনে নিন ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ও সূর্যোদয়-সূর্যাস্ত বরগুনায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম, গ্রামবাসীর গণপিটুনিতে প্রধান হামলাকারী ‘কালু’ নিহত ঢাকাসহ দেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আত্মঘাতী গোলে শুরুতেই ধাক্কা প্যারাগুয়ের, এগিয়ে থেকে লড়ছে স্বাগতিক যুক্তরাষ্ট্র পিরোজপুরে ফুটবল উন্মাদনা: আর্জেন্টিনা ও ব্রাজিলের পৃথক বর্ণাঢ্য শোভাযাত্রায় শহরজুড়ে উৎসবের আমেজ মাদারীপুরে প্রীতি ফুটবল ম্যাচে মাদারীপুরকে হারিয়ে নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লাব জয়ী জামালপুরে ব্র্যাকের উদ্যোগে খামারিদের মৎস্য চাষ প্রশিক্ষণ ও ৮০ হাজার মাছের পোনা বিতরণ কেন্দুয়ায় ১০ বছরের শি*শু*কে ধ*র্ষ*ণ মামলার প্রধান আসামি আ. রহিম গাজীপুরে গ্রেফতার বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ অনৈতিক, সৎ করদাতাদের প্রতি চরম অন্যায়: সিপিডি ‘পুরস্কার পাচ্ছি অথচ দর্শক চেনে না, এটা কেমন কথা?’—বর্তমান সময়ের অ্যাওয়ার্ড নিয়ে বিস্ফোরক মনিরা মিঠু

ডুমুরিয়ায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক সভা অনুষ্ঠিত: সেবার মান বাড়ানোর তাগিদ

ডুমুরিয়ায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক সভা অনুষ্ঠিত | জনপদের খবর

জনপদের খবর সোমবার, ৮ জুন ২০২৬ | সময়: ০১:৩৫ পিএম

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:

খুলনা: তৃণমূল পর্যায়ে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে সেবার মান বৃদ্ধির লক্ষ্যে খুলনার ডুমুরিয়ায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৮ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর, খুলনা বিভাগের পরিচালক মো. মোজাম্মেল হক এবং বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক (সি.সি) ডা. মো. আ. মান্নান শেখ। সভার শুরুতে ডুমুরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহাসিনা ফেরদৌসী এবং পরিবার পরিকল্পনা ইউনিয়ন ফিল্ড অফিসার মো. নাসির উদ্দিন মোল্লা আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান।

প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় পরিচালক মো. মোজাম্মেল হক বলেন, “তৃণমূল পর্যায়ে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে আমাদের মাঠকর্মীদের ভূমিকা অপরিসীম। সরকারের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে প্রতিটি দম্পতিকে পরিকল্পিত পরিবারের গুরুত্ব বোঝাতে হবে। কোনো যোগ্য দম্পতি যেন আমাদের সেবা থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমাদের আরও আন্তরিক ও উদ্যোগী হতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে ডা. মো. আ. মান্নান শেখ প্রাতিষ্ঠানিক প্রসবের ওপর গুরুত্বারোপ করে বলেন, “প্রাতিষ্ঠানিক প্রসব (Institutional Delivery) বৃদ্ধি এবং গর্ভকালীন ও প্রসব-পরবর্তী সেবার মান নিশ্চিত করতে হবে। মাঠকর্মী ও ক্লিনিক কর্মীদের সমন্বিত প্রচেষ্টায় আমরা মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার আরও কমিয়ে আনতে সক্ষম হবো।”

সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার বলেন, “ডুমুরিয়া উপজেলা প্রশাসন পরিবার পরিকল্পনা বিভাগের যেকোনো ইতিবাচক উদ্যোগে সবসময় পাশে রয়েছে। আজকের এই সভার মাধ্যমে মাঠপর্যায়ের কাজের যে সার্বিক পর্যালোচনা হয়েছে, তা আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে নতুন গতি আনবে। সরকারি নির্দেশনা ও লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে শতভাগ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানাচ্ছি।”

সভায় বিগত মাসের কাজের অগ্রগতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয় এবং আগামী মাসের লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলার শ্রেষ্ঠ কর্মী ও ভালো পারফরম্যান্সকারীদের কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মাঠ পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির অনড় অবস্থানে ব্যর্থ

ডুমুরিয়ায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক সভা অনুষ্ঠিত: সেবার মান বাড়ানোর তাগিদ

আপডেট সময় : ০৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬