ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির অনড় অবস্থানে ব্যর্থ মোড়েলগঞ্জে কথিত মাদক ব্যবসায়ী লিটু শিকদারের শাস্তির দাবিতে উত্তাল রাজপথ, দুই ইউনিয়নের বিশাল মানববন্ধন প্যারাগুয়েকে উড়িয়ে যুক্তরাষ্ট্রের স্বপ্নিল শুরু, প্রথমার্ধেই বালোগুনের জোড়া গোল ঘরের মাঠে ইতিহাস গড়ার স্বপ্নভঙ্গ, বসনিয়ার সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল কানাডা প্রধানমন্ত্রী হিসেবে প্রথম কক্সবাজার সফর আজ: চকরিয়ায় জনসভা ও ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান আজ ১৩ জুন ২০২৬: জেনে নিন ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ও সূর্যোদয়-সূর্যাস্ত বরগুনায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম, গ্রামবাসীর গণপিটুনিতে প্রধান হামলাকারী ‘কালু’ নিহত ঢাকাসহ দেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আত্মঘাতী গোলে শুরুতেই ধাক্কা প্যারাগুয়ের, এগিয়ে থেকে লড়ছে স্বাগতিক যুক্তরাষ্ট্র পিরোজপুরে ফুটবল উন্মাদনা: আর্জেন্টিনা ও ব্রাজিলের পৃথক বর্ণাঢ্য শোভাযাত্রায় শহরজুড়ে উৎসবের আমেজ মাদারীপুরে প্রীতি ফুটবল ম্যাচে মাদারীপুরকে হারিয়ে নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লাব জয়ী জামালপুরে ব্র্যাকের উদ্যোগে খামারিদের মৎস্য চাষ প্রশিক্ষণ ও ৮০ হাজার মাছের পোনা বিতরণ কেন্দুয়ায় ১০ বছরের শি*শু*কে ধ*র্ষ*ণ মামলার প্রধান আসামি আ. রহিম গাজীপুরে গ্রেফতার বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ অনৈতিক, সৎ করদাতাদের প্রতি চরম অন্যায়: সিপিডি ‘পুরস্কার পাচ্ছি অথচ দর্শক চেনে না, এটা কেমন কথা?’—বর্তমান সময়ের অ্যাওয়ার্ড নিয়ে বিস্ফোরক মনিরা মিঠু

বাজেট ‘উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত’, দুর্নীতি বন্ধের সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেই: নাহিদ ইসলাম

প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত: চট্টগ্রামে নাহিদ ইসলাম | জনপদের খবর

জনপদের খবর অনলাইন সংস্করণ | ঢাকা

তারিখ: শুক্রবার, ১২ জুন ২০২৬ | সময়: রাত ৭:২৯ মিনিট

চট্টগ্রাম ব্যুরো: বিএনপি সরকারের নতুন প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাকে মূলত ‘বাস্তবতাবিবর্জিত’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বর্তমান যে কর বা রাজস্ব আদায়ের কাঠামো রয়েছে, তা দিয়ে এই বিশাল লক্ষ্যমাত্রা অর্জন করা কোনোভাবেই সম্ভব নয়।

আজ শুক্রবার (১২ জুন ২০২৬) বিকেলে চট্টগ্রামের সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “প্রস্তাবিত বাজেটে ৬ লাখ ৯০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের বিশাল লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা মূলত বাস্তবতাবিবর্জিত। কারণ, বাংলাদেশের দীর্ঘ ইতিহাসে কখনোই এক অর্থ বছরে এত পরিমাণ রাজস্ব আদায় করা সম্ভব হয়নি। ফলে এই রূপরেখা কতটা মাঠপর্যায়ে সফল হবে, তা নিয়ে বড় সংশয় রয়েছে।”

সরকারের এই নতুন বাজেটকে ‘উচ্চাভিলাষী’ আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, “আমরা আশা করেছিলাম দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই বাজেটের মাধ্যমে অর্থনীতিতে বড় ধরনের কোনো সংস্কার আসবে। কিন্তু বর্তমান বাজেটের যে সামগ্রিক রূপরেখা ও কাঠামো আমরা দেখলাম, তাতে কোনো টেকসই অর্থনৈতিক সংস্কার সম্ভব হবে না।”

বাজেটের কিছু ইতিবাচক দিক ও সৃজনশীলতার কথা উল্লেখ করে তিনি বলেন, “অবশ্যই বাজেটের কিছু ভালো দিকও রয়েছে। তারা কিছু সৃজনশীল জায়গা দেখিয়েছে। বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের কর কমানো হয়েছে এবং সাধারণ মানুষের কথা চিন্তা করে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। এগুলো নিঃসন্দেহে ইতিবাচক উদ্যোগ; তবে শেষ পর্যন্ত তা কতটা স্বচ্ছতার সাথে বাস্তবায়নযোগ্য হবে—তা নিয়েই মূলত বড় প্রশ্ন থেকে যায়।”

দুর্নীতি ও জবাবদিহিতার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম তীব্র সমালোচনা করে বলেন, “এই বিশাল বাজেট কীভাবে দুর্নীতি বন্ধ করবে—তার কোনো সুনির্দিষ্ট কিংবা কার্যকর দিকনির্দেশনা এখানে নেই। বড় বাজেট মানেই তা নিয়ে একশ্রেণির মানুষের বড় ধরনের দুর্নীতি করারও সুযোগ তৈরি হওয়া। এই যেমন বিভিন্ন কার্ড বিতরণ কিংবা খাল খনন কর্মসূচির কথা বলা হচ্ছে; সেখানে ক্ষমতাসীন দলের এমপিরা ঢালাও বরাদ্দ পাচ্ছেন, কিন্তু বিরোধীদলীয় এমপিরা পাচ্ছেন না—তারা সেটি কীভাবে করছেন? অর্থাৎ কোথাও কোনো প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নেই। বাজেটে চরম দুর্নীতি ও বড় বড় ঋণখেলাপিদের রুখতে কোনো কার্যকর পদক্ষেপের কথা বলা হয়নি।”

জনপ্রিয় সংবাদ

রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির অনড় অবস্থানে ব্যর্থ

বাজেট ‘উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত’, দুর্নীতি বন্ধের সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেই: নাহিদ ইসলাম

আপডেট সময় : ১৬ ঘন্টা আগে