ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির অনড় অবস্থানে ব্যর্থ মোড়েলগঞ্জে কথিত মাদক ব্যবসায়ী লিটু শিকদারের শাস্তির দাবিতে উত্তাল রাজপথ, দুই ইউনিয়নের বিশাল মানববন্ধন প্যারাগুয়েকে উড়িয়ে যুক্তরাষ্ট্রের স্বপ্নিল শুরু, প্রথমার্ধেই বালোগুনের জোড়া গোল ঘরের মাঠে ইতিহাস গড়ার স্বপ্নভঙ্গ, বসনিয়ার সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল কানাডা প্রধানমন্ত্রী হিসেবে প্রথম কক্সবাজার সফর আজ: চকরিয়ায় জনসভা ও ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান আজ ১৩ জুন ২০২৬: জেনে নিন ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ও সূর্যোদয়-সূর্যাস্ত বরগুনায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম, গ্রামবাসীর গণপিটুনিতে প্রধান হামলাকারী ‘কালু’ নিহত ঢাকাসহ দেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আত্মঘাতী গোলে শুরুতেই ধাক্কা প্যারাগুয়ের, এগিয়ে থেকে লড়ছে স্বাগতিক যুক্তরাষ্ট্র পিরোজপুরে ফুটবল উন্মাদনা: আর্জেন্টিনা ও ব্রাজিলের পৃথক বর্ণাঢ্য শোভাযাত্রায় শহরজুড়ে উৎসবের আমেজ মাদারীপুরে প্রীতি ফুটবল ম্যাচে মাদারীপুরকে হারিয়ে নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লাব জয়ী জামালপুরে ব্র্যাকের উদ্যোগে খামারিদের মৎস্য চাষ প্রশিক্ষণ ও ৮০ হাজার মাছের পোনা বিতরণ কেন্দুয়ায় ১০ বছরের শি*শু*কে ধ*র্ষ*ণ মামলার প্রধান আসামি আ. রহিম গাজীপুরে গ্রেফতার বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ অনৈতিক, সৎ করদাতাদের প্রতি চরম অন্যায়: সিপিডি ‘পুরস্কার পাচ্ছি অথচ দর্শক চেনে না, এটা কেমন কথা?’—বর্তমান সময়ের অ্যাওয়ার্ড নিয়ে বিস্ফোরক মনিরা মিঠু

কেন্দুয়ায় ১০ বছরের শি*শু*কে ধ*র্ষ*ণ মামলার প্রধান আসামি আ. রহিম গাজীপুরে গ্রেফতার

জনপদের খবর অনলাইন সংস্করণ | ঢাকা তারিখ: জুমাবার, ১২ জুন ২০২৬ | সময়: রাত ৮:৪৫ মিনিট

জনপদের খবর অনলাইন সংস্করণ | ঢাকা

তারিখ: জুমাবার, ১২ জুন ২০২৬ | সময়: রাত ৮:৪১ মিনিট

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় ১০ বছরের এক অবুঝ শি/শু/কে ধ/র্ষ/ণে/র মামলার প্রধান অভিযুক্ত আসামি আ. রহিমকে (৫০) অবশেষে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ঘটনার পর থেকে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকা এই আসামিকে গাজীপুরের জয়দেবপুর থেকে বাগে আনে র‍্যাব। গ্রেফতারকৃত আ. রহিম নেত্রকোনার কেন্দুয়া উপজেলারই স্থায়ী বাসিন্দা।

আজ শুক্রবার (১২ জুন ২০২৬) এক আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ র‍্যাব-১৪ এর সিনিয়র এএসপি ও মিডিয়া অফিসার লুৎফা বেগম। এর আগে গতকাল ১১ জুন (বৃহস্পতিবার) বিকেলে গাজীপুর জেলার জয়দেবপুরের ভবানীপুর বাজার এলাকায় র‍্যাবের একটি যৌথ চৌকস দল ঝটিকা অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।

র‍্যাব ও ভুক্তভোগী পরিবার সূত্রে মামলার বিবরণীতে জানা গেছে, গত ৬ জুন বিকেলে ‘বাছুরকে কুকুরে তাড়া করেছে’—এমন একটি সাজানো খবর নিয়ে অভিযুক্ত আঃ রহিম ওই শিশুর বাড়িতে যায়। এই খবর শুনে সরল বিশ্বাসে শিশুর মা তাঁর ১০ বছরের শিশুকন্যাকে মাঠ থেকে বাছুরটি খুঁজে আনতে পাঠান। কিন্তু এক ঘণ্টা পেরিয়ে গেলেও শিশুটি বাড়ি ফিরে না আসায় মা নিজেই উদ্বিগ্ন হয়ে মেয়েকে খুঁজতে বের হন।

একপর্যায়ে মাঠের পাশে একটি গাব গাছের নিচে গিয়ে তিনি দেখতে পান, তাঁর শিশুকন্যার মুখ শক্ত করে চেপে ধরে আঃ রহিম পাশবিক নি/র্যা/ত/ন চালাচ্ছে। এই রোমহর্ষক দৃশ্য দেখে মা চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশের স্থানীয় লোকজন ছুটে আসে। তবে বেগতিক দেখে লম্পট রহিম মুহূর্তের মধ্যেই ঘটনাস্থল থেকে দৌঁড়ে পালিয়ে যান। পরে এই মর্মান্তিক ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে গত ৯ জুন নেত্রকোনার কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এদিকে ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসার পরপরই র‍্যাব-১৪ এর একটি বিশেষ গোয়েন্দা দল আসামিকে গ্রেফতারের জন্য ছায়া তদন্ত শুরু করে এবং তার সম্ভাব্য গতিবিধির ওপর নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১১ জুন বিকেলে ময়মনসিংহ র‌্যাব-১৪ (সদর কোম্পানি) এবং গাজীপুর পোড়াবাড়ী র‌্যাব-১ (সিপিএসসি) যৌথভাবে গাজীপুরের জয়দেবপুর থানাধীন ভবানীপুর বাজার এলাকায় এক শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা রহিমকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব-১৪ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি লুৎফা বেগম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য তাকে ইতিমধ্যেই সংশ্লিষ্ট থানায় (কেন্দুয়া থানা) হস্তান্তর করা হয়েছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগ :

জনপ্রিয় সংবাদ

রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির অনড় অবস্থানে ব্যর্থ

কেন্দুয়ায় ১০ বছরের শি*শু*কে ধ*র্ষ*ণ মামলার প্রধান আসামি আ. রহিম গাজীপুরে গ্রেফতার

আপডেট সময় : ১৪ ঘন্টা আগে