ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ, লক্ষ্য স্বনির্ভর বাংলাদেশ: প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনে সারাদেশে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘সীরাতুন নবী (সা.) ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নেপাল ট্র্যাজেডিতে বিশ্বজুড়ে সতর্কবার্তা: জলবায়ু বিপর্যয়ে শীর্ষে বন্যা, বাস্তুচ্যুত কোটি মানুষ ইন্দোনেশিয়াকে ৭১ রানে উড়িয়ে দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ নারী দল নেক আমল বাড়ায় পুণ্যের পরিধি, পাপ ডেকে আনে বিপর্যয়: পরকালের প্রস্তুতিতে প্রয়োজন সঠিক পথ সেপ্টেম্বর মাসের জন্যও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার নেপালে আকস্মিক বন্যায় লাশের মিছিল: গণকবরে রূপ নিয়েছে চিতওয়ানের সবুজ বন, নিখোঁজ সহস্রাধিক দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত মনোহরগঞ্জে সরকারি শর্টগান ও এলজিসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ মাদকের প্রতিবাদ করায় গণপতি স্যারের পরিবারকে হত্যা: দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত দেড় হাজার ছাড়াল ডোয়াইন ব্রাভোকে অনন্য সম্মান: ৪৭ নম্বর জার্সি আজীবনের জন্য অবসরে পাঠাল ত্রিনবাগো নাইট রাইডার্স স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন: উপকূলজুড়ে প্রাণচাঞ্চল্য

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত দেড় হাজার ছাড়াল

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৫১৬ | জনপদের খবর

স্বাস্থ্য ডেস্ক, জনপদের খবর:

সারাদেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে চলমান পরিস্থিতিতে রোগটির উপসর্গ ও সংক্রমণজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬৭ জনে।

রবিবার (৩০ আগস্ট ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের হাম পরিস্থিতি বিষয়ক নিয়মিত বুলেটিন ও হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট প্রাণহানির মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় হামের তীব্র উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন ৮৬৮ জন।

এদিকে সংক্রমণ পরিস্থিতির চিত্রে দেখা যায়, গত এক দিনে নতুন করে আরও ১ হাজার ৫১৬ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। নতুন এই সংখ্যা যুক্ত হওয়ার পর দেশে মোট সন্দেহভাজন আক্রান্ত রোগীর সংখ্যা উন্নীত হয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৯৪ জনে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সময়মতো শিশুদের নির্ধারিত টিকা নিশ্চিত করা এবং লক্ষণ দেখা দেওয়া মাত্রই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণের মাধ্যমে এর জটিলতা ও প্রাণহানি অনেকাংশে রোধ করা সম্ভব। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ, লক্ষ্য স্বনির্ভর বাংলাদেশ: প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত দেড় হাজার ছাড়াল

আপডেট সময় : ১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ আগস্ট ২০২৬