ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ, লক্ষ্য স্বনির্ভর বাংলাদেশ: প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনে সারাদেশে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘সীরাতুন নবী (সা.) ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নেপাল ট্র্যাজেডিতে বিশ্বজুড়ে সতর্কবার্তা: জলবায়ু বিপর্যয়ে শীর্ষে বন্যা, বাস্তুচ্যুত কোটি মানুষ ইন্দোনেশিয়াকে ৭১ রানে উড়িয়ে দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ নারী দল নেক আমল বাড়ায় পুণ্যের পরিধি, পাপ ডেকে আনে বিপর্যয়: পরকালের প্রস্তুতিতে প্রয়োজন সঠিক পথ সেপ্টেম্বর মাসের জন্যও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার নেপালে আকস্মিক বন্যায় লাশের মিছিল: গণকবরে রূপ নিয়েছে চিতওয়ানের সবুজ বন, নিখোঁজ সহস্রাধিক দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত মনোহরগঞ্জে সরকারি শর্টগান ও এলজিসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ মাদকের প্রতিবাদ করায় গণপতি স্যারের পরিবারকে হত্যা: দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত দেড় হাজার ছাড়াল ডোয়াইন ব্রাভোকে অনন্য সম্মান: ৪৭ নম্বর জার্সি আজীবনের জন্য অবসরে পাঠাল ত্রিনবাগো নাইট রাইডার্স স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন: উপকূলজুড়ে প্রাণচাঞ্চল্য

মনোহরগঞ্জে সরকারি শর্টগান ও এলজিসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

মনোহরগঞ্জে সরকারি শর্টগান ও এলজিসহ যুবক গ্রেপ্তার: জব্দ মোটরসাইকেল | জনপদের খবর

কুমিল্লা প্রতিনিধি, জনপদের খবর:

কুমিল্লার মনোহরগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচালিত এক বিশেষ অভিযানে একটি সরকারি শর্টগান, দেশীয় তৈরি এলজি বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ মো. এয়াকুব খান ওরফে বাবর (৩২) নামের এক অস্ত্রধারী যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৩০ আগস্ট ২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ থানাধীন নাথেরপেটুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত এয়াকুব খান নোয়াখালী জেলার সেনবাগ থানার জয়নগর গ্রামের মো. তৈয়ব খানের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, নোয়াখালী সীমান্ত এলাকা থেকে মোটরসাইকেলযোগে অবৈধ ভারী আগ্নেয়াস্ত্র নিয়ে এক ব্যক্তি কুমিল্লার দিকে প্রবেশ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল নাথেরপেটুয়া এলাকায় অস্থায়ী তল্লাশিচৌকি (চেকপোস্ট) স্থাপন করে। ভোররাতে একটি সন্দেহভাজন ডিসকভার মোটরসাইকেলকে থামার সংকেত দিলে চালক গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। পরে ডিবি পুলিশের সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তির দেহ ও মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে একটি সচল সরকারি শর্টগান, একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। একই সাথে অস্ত্র পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।

অভিযানের বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম) জানান, “কুমিল্লা জেলাকে অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে পুলিশের প্রতিটি ইউনিট সার্বক্ষণিক তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের যৌথ ও বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

পুলিশ আরও জানায়, অস্ত্র উদ্ধারের ঘটনায় মনোহরগঞ্জ থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রবিবার দুপুরে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ, লক্ষ্য স্বনির্ভর বাংলাদেশ: প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

মনোহরগঞ্জে সরকারি শর্টগান ও এলজিসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

আপডেট সময় : ১১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ আগস্ট ২০২৬