ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ, লক্ষ্য স্বনির্ভর বাংলাদেশ: প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনে সারাদেশে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘সীরাতুন নবী (সা.) ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নেপাল ট্র্যাজেডিতে বিশ্বজুড়ে সতর্কবার্তা: জলবায়ু বিপর্যয়ে শীর্ষে বন্যা, বাস্তুচ্যুত কোটি মানুষ ইন্দোনেশিয়াকে ৭১ রানে উড়িয়ে দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ নারী দল নেক আমল বাড়ায় পুণ্যের পরিধি, পাপ ডেকে আনে বিপর্যয়: পরকালের প্রস্তুতিতে প্রয়োজন সঠিক পথ সেপ্টেম্বর মাসের জন্যও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার নেপালে আকস্মিক বন্যায় লাশের মিছিল: গণকবরে রূপ নিয়েছে চিতওয়ানের সবুজ বন, নিখোঁজ সহস্রাধিক দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত মনোহরগঞ্জে সরকারি শর্টগান ও এলজিসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ মাদকের প্রতিবাদ করায় গণপতি স্যারের পরিবারকে হত্যা: দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত দেড় হাজার ছাড়াল ডোয়াইন ব্রাভোকে অনন্য সম্মান: ৪৭ নম্বর জার্সি আজীবনের জন্য অবসরে পাঠাল ত্রিনবাগো নাইট রাইডার্স স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন: উপকূলজুড়ে প্রাণচাঞ্চল্য

দিনব্যাপী কর্মসূচিতে অংশ নিতে বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনব্যাপী কর্মসূচিতে বরিশালের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান | জনপদের খবর

মোঃ আল আমিন কাজী, নিজস্ব প্রতিবেদক:

দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নিতে বরিশালের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (১৩ জুলাই) সকাল ৬টার পর রাজধানীর গুলশানের নিজ বাসভবন থেকে সড়কপথে তিনি বরিশালের উদ্দেশে রওনা হন।

বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক আপডেটে প্রধানমন্ত্রীর এই সফরের তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে গতকাল রবিবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে বরিশাল সফর করবেন। এই সফরে তিনি বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ড বিতরণসহ স্থানীয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক কর্মসূচিতে সরাসরি অংশ নেবেন। দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি শেষে আজ সন্ধ্যায় তাঁর পুনরায় ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি

দলীয় ও প্রশাসনিক সূত্র অনুযায়ী, আজ বরিশালে প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি নির্ধারিত কর্মসূচি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল-বটাজোরে বৃক্ষরোপণ, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরনদীর পাশে বৃক্ষরোপণ কর্মসূচি।

পাশাপাশি বরিশাল সিটি করপোরেশন এলাকায় সাধারণ মানুষের মাঝে ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।

এসব জনকল্যাণমূলক কাজ শেষে আজ বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাদের সঙ্গে মিলিত হয়ে সাংগঠনিক অবস্থার খোঁজখবর নেবেন এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বরিশালের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ, লক্ষ্য স্বনির্ভর বাংলাদেশ: প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনব্যাপী কর্মসূচিতে অংশ নিতে বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬