ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ, লক্ষ্য স্বনির্ভর বাংলাদেশ: প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনে সারাদেশে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘সীরাতুন নবী (সা.) ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নেপাল ট্র্যাজেডিতে বিশ্বজুড়ে সতর্কবার্তা: জলবায়ু বিপর্যয়ে শীর্ষে বন্যা, বাস্তুচ্যুত কোটি মানুষ ইন্দোনেশিয়াকে ৭১ রানে উড়িয়ে দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ নারী দল নেক আমল বাড়ায় পুণ্যের পরিধি, পাপ ডেকে আনে বিপর্যয়: পরকালের প্রস্তুতিতে প্রয়োজন সঠিক পথ সেপ্টেম্বর মাসের জন্যও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার নেপালে আকস্মিক বন্যায় লাশের মিছিল: গণকবরে রূপ নিয়েছে চিতওয়ানের সবুজ বন, নিখোঁজ সহস্রাধিক দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত মনোহরগঞ্জে সরকারি শর্টগান ও এলজিসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ মাদকের প্রতিবাদ করায় গণপতি স্যারের পরিবারকে হত্যা: দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত দেড় হাজার ছাড়াল ডোয়াইন ব্রাভোকে অনন্য সম্মান: ৪৭ নম্বর জার্সি আজীবনের জন্য অবসরে পাঠাল ত্রিনবাগো নাইট রাইডার্স স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন: উপকূলজুড়ে প্রাণচাঞ্চল্য

মওদুদীর মতাদর্শ ও কওমি অঙ্গনে অনুপ্রবেশ নিয়ে সতর্ক থাকার আহ্বান আলেমদের

মওদুদীর মতাদর্শ ও কওমি অঙ্গনে অনুপ্রবেশ নিয়ে সতর্ক থাকার আহ্বান শীর্ষ আলেমদের | জনপদের খবর

নিজস্ব প্রতিবেদক, জনপদের খবর:

আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মৌলিক আকিদা ও বিশ্বাসের প্রশ্নে কোনো ধরনের আপস না করার প্রত্যয় ব্যক্ত করে জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা সাইয়্যেদ আবুল আ’লা মওদুদীর মতাদর্শের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শীর্ষ কওমি ও দেওবন্দ ঘরানার আলেম এবং রাজনৈতিক দলের নেতারা। একই সঙ্গে কওমি মাদরাসা ও ইসলামি দলগুলোতে জামায়াতের কথিত ‘অনুপ্রবেশ’ রোধ এবং তাদের নেতৃত্বে ইসলামপন্থীদের কোনো রাজনৈতিক ঐক্যে না জড়ানোর পক্ষে মত দিয়েছেন তাঁরা।

গতকাল রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মাল্টিপারপাস মিলনায়তনে ‘ইমান আকিদা সংরক্ষণ কমিটি’র উদ্যোগে আয়োজিত জাতীয় উলামা-মাশায়েখ কনভেনশনে বক্তারা এসব কথা বলেন। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা সংরক্ষণ, হেযবুত তওহীদের কার্যক্রম ও প্রচারণা নিষিদ্ধ করা, কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং সংসদে পাস হওয়া শ্রম আইন সংশোধনের দাবিতে এ কনভেনশনের আয়োজন করা হয়।

কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও শারীরিক কারণে উপস্থিত হতে পারেননি হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তবে তাঁর পাঠানো লিখিত বক্তব্য পাঠ করা হয়। লিখিত বক্তব্যে তিনি বলেন, “মওদুদীবাদের মতাদর্শিক বিভ্রান্তি ও ভুল ব্যাখ্যা সম্পর্কে উম্মাহকে সজাগ থাকতে হবে। ইসলামি সমাজ বিনির্মাণ করতে হবে কুরআন ও সুন্নাহর পরিপূর্ণ অনুসরণে, কোনো ব্যক্তিবিশেষের রাজনৈতিক মনগড়া চিন্তাধারার ওপর ভিত্তি করে নয়।” এ সময় তিনি দেশের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে হেযবুত তওহীদের কার্যক্রম নিষিদ্ধ এবং আহমদিয়া মুসলিম জামায়াতকে (কাদিয়ানী) রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জোর দাবি জানান।

কনভেনশনে মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী নিযুক্ত করার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন আলেম প্রতিনিধিরা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, “সরকার যদি দেশের সংখ্যাগরিষ্ঠ আলেম-ওলামাদের দাবি ও আবেগকে মূল্যায়ন না করে, তবে এর পরিণতি ভালো হবে না। দেওবন্দি ও কওমি ঘরানার ঐতিহ্যে কোনো বহিরাগত বা ভ্রান্ত মতাদর্শের অনুপ্রবেশ ঘটলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।”

অনুষ্ঠানে হেফাজতে ইসলাম ও বিভিন্ন ইসলামি দলের শীর্ষ নেতৃবৃন্দসহ অর্ধশতাধিক উলামা-মাশায়েখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ, লক্ষ্য স্বনির্ভর বাংলাদেশ: প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

মওদুদীর মতাদর্শ ও কওমি অঙ্গনে অনুপ্রবেশ নিয়ে সতর্ক থাকার আহ্বান আলেমদের

আপডেট সময় : ০৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ আগস্ট ২০২৬