ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ, লক্ষ্য স্বনির্ভর বাংলাদেশ: প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনে সারাদেশে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘সীরাতুন নবী (সা.) ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নেপাল ট্র্যাজেডিতে বিশ্বজুড়ে সতর্কবার্তা: জলবায়ু বিপর্যয়ে শীর্ষে বন্যা, বাস্তুচ্যুত কোটি মানুষ ইন্দোনেশিয়াকে ৭১ রানে উড়িয়ে দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ নারী দল নেক আমল বাড়ায় পুণ্যের পরিধি, পাপ ডেকে আনে বিপর্যয়: পরকালের প্রস্তুতিতে প্রয়োজন সঠিক পথ সেপ্টেম্বর মাসের জন্যও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার নেপালে আকস্মিক বন্যায় লাশের মিছিল: গণকবরে রূপ নিয়েছে চিতওয়ানের সবুজ বন, নিখোঁজ সহস্রাধিক দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত মনোহরগঞ্জে সরকারি শর্টগান ও এলজিসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ মাদকের প্রতিবাদ করায় গণপতি স্যারের পরিবারকে হত্যা: দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত দেড় হাজার ছাড়াল ডোয়াইন ব্রাভোকে অনন্য সম্মান: ৪৭ নম্বর জার্সি আজীবনের জন্য অবসরে পাঠাল ত্রিনবাগো নাইট রাইডার্স স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন: উপকূলজুড়ে প্রাণচাঞ্চল্য

তিন মাসে কুমিল্লার মৌলিক উন্নয়নে ৩০ বছরের চেয়েও বেশি অগ্রগতি হয়েছে: মনিরুল হক চৌধুরী

তিন মাসে কুমিল্লার উন্নয়নে ৩০ বছরের রেকর্ড ছাড়িয়েছে: এমপি মনিরুল হক চৌধুরী | জনপদের খবর

কুমিল্লা প্রতিনিধি, জনপদের খবর:

বিগত দিনে কুমিল্লার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে চরম স্থবিরতা ছিল উল্লেখ করে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের মেয়াদে বিগত মাত্র তিন মাসে কুমিল্লার মৌলিক অবকাঠামোগত উন্নয়নে যে যুগান্তকারী অগ্রগতি হয়েছে, তা গত ৩০ বছরেও সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে কুমিল্লা ক্লাবে আয়োজিত এক সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উন্নয়ন প্রকল্পের বিস্তারিত চিত্র তুলে ধরে এমপি মনিরুল হক চৌধুরী জানান, দীর্ঘ প্রতীক্ষার পর কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কার্যকর হয়েছে এবং মাত্র তিন মাসের ব্যবধানে কুমিল্লা ওয়াসা গঠন সম্পন্ন হয়েছে, যার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প নতুন মহাসড়ক নির্মাণের পরিকল্পনা অনেক দূর এগিয়েছে এবং এ সংক্রান্ত পর্যালোচনায় শুক্রবার মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল কুমিল্লায় আসছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে ২০ কোটি টাকার প্রাথমিক তহবিল বরাদ্দ হওয়ায় ঢাকা-কুমিল্লা সরাসরি রেলপথ সংযোগের কাজও দ্রুত শুরু হতে যাচ্ছে।

তিনি আরও জানান, বহুদিনের দাবি অনুযায়ী অচিরেই কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালু হচ্ছে এবং এর পরিধি প্রায় ৩০০ বর্গকিলোমিটার সম্প্রসারণ করা হচ্ছে। এসব মেগা উদ্যোগ পুরোদমে বাস্তবায়িত হলে আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা সম্বলিত কুমিল্লা দেশের অন্যতম সেরা নগরীতে রূপ নেবে। তবে এই সমৃদ্ধ নগরী গড়ে তুলতে কোনো একক উদ্যোগ নয়, বরং সর্বস্তরের নাগরিকের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং সিডিএর নবনিযুক্ত চেয়ারম্যান উদবাতুল বারী আবুকে ফুলেল সংবর্ধনা জানানো হয়।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমিরের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে জেলা ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ, লক্ষ্য স্বনির্ভর বাংলাদেশ: প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন মাসে কুমিল্লার মৌলিক উন্নয়নে ৩০ বছরের চেয়েও বেশি অগ্রগতি হয়েছে: মনিরুল হক চৌধুরী

আপডেট সময় : ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬