ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ, লক্ষ্য স্বনির্ভর বাংলাদেশ: প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনে সারাদেশে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘সীরাতুন নবী (সা.) ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নেপাল ট্র্যাজেডিতে বিশ্বজুড়ে সতর্কবার্তা: জলবায়ু বিপর্যয়ে শীর্ষে বন্যা, বাস্তুচ্যুত কোটি মানুষ ইন্দোনেশিয়াকে ৭১ রানে উড়িয়ে দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ নারী দল নেক আমল বাড়ায় পুণ্যের পরিধি, পাপ ডেকে আনে বিপর্যয়: পরকালের প্রস্তুতিতে প্রয়োজন সঠিক পথ সেপ্টেম্বর মাসের জন্যও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার নেপালে আকস্মিক বন্যায় লাশের মিছিল: গণকবরে রূপ নিয়েছে চিতওয়ানের সবুজ বন, নিখোঁজ সহস্রাধিক দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত মনোহরগঞ্জে সরকারি শর্টগান ও এলজিসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ মাদকের প্রতিবাদ করায় গণপতি স্যারের পরিবারকে হত্যা: দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত দেড় হাজার ছাড়াল ডোয়াইন ব্রাভোকে অনন্য সম্মান: ৪৭ নম্বর জার্সি আজীবনের জন্য অবসরে পাঠাল ত্রিনবাগো নাইট রাইডার্স স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন: উপকূলজুড়ে প্রাণচাঞ্চল্য

সংযোগ সড়কের অভাবে অকেজো ৭ কোটি টাকার সেতু, চরম ভোগান্তিতে ৪ উপজেলার মানুষ

উজিরপুরে সংযোগ সড়কের অভাবে অকেজো ৭ কোটি টাকার সেতু, ভোগান্তিতে ৪ উপজেলা | জনপদের খবর

বরিশাল প্রতিনিধি, জনপদের খবর:

বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা-শোলক সড়কে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি গার্ডার সেতু সংযোগ সড়কের (অ্যাপ্রোচ রোড) অভাবে দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে। প্রায় দেড় বছর আগে মূল সেতুর নির্মাণকাজ শেষ হলেও দুই প্রান্তে চলাচলের সংযোগ সড়ক না থাকায় আধুনিক এই অবকাঠামোর কোনো সুফল পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) যৌথ অর্থায়নে ৬ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার ৫৩৫ টাকা ব্যয়ে সন্ধ্যার শাখা নদীর ওপর ধামুরা এলাকায় এই গার্ডার সেতুটি নির্মাণ করা হয়। সেতুটি পুরোদমে চালু হলে উজিরপুর, গৌরনদী, আগৈলঝাড়া ও বাবুগঞ্জ—এই চার উপজেলার মানুষের সরাসরি ও সহজ যোগাযোগ নিশ্চিত হওয়ার কথা ছিল। কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেতুতে উঠতে ও নামতে মানুষ কাঠের ও বাঁশের অস্থায়ী সিঁড়ি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, সেতুর সংযোগ সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যক্তিমালিকানাধীন জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। স্থানীয় বাসিন্দা আব্দুর রব হাওলাদার অভিযোগ করেন, “সেতু নির্মাণের শুরুতে সংযোগ সড়ক তৈরির সময় আপত্তি জানালে তৎকালীন প্রকৌশলী সরকারি নিয়মে জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এখন কোনো ক্ষতিপূরণ না দিয়েই জমি ছেড়ে দেওয়ার জন্য নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে।”

এদিকে উজিরপুর উপজেলা প্রকৌশলী ও সেতু নির্মাণ প্রকল্পের ব্যবস্থাপক সুব্রত রায় জানান, “প্রকল্পের সার্বিক কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। সংযোগ সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় ৩৪ ফুট সরকারি খাস জমি রয়েছে। ইতোমধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে গিয়ে খাস জমির সীমানা নির্ধারণ করে দিয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু করা হবে।”

দ্রুত সংযোগ সড়কের কাজ শেষ করে সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করার জোর দাবি জানিয়েছেন চার উপজেলার ভুক্তভোগী সাধারণ মানুষ।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ, লক্ষ্য স্বনির্ভর বাংলাদেশ: প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

সংযোগ সড়কের অভাবে অকেজো ৭ কোটি টাকার সেতু, চরম ভোগান্তিতে ৪ উপজেলার মানুষ

আপডেট সময় : ০৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬